একটি সম্পর্ক খুব সহজে তৈরি করা যায়, কিন্তু সেই সম্পর্ক ধরে রাখা অনেক কঠিন।steemCreated with Sketch.

in Incredible India3 years ago
একটি সম্পর্ক তৈরি করা খুব সহজ কিন্তু সম্পর্ক ধরে রাখা অনেক কঠিন, সম্পর্ক মর্যাদা না দিতে পারলে কখনো সেই সম্পর্ক টিকে থাকে না। সম্মান দিলে সম্মান পাওয়া যায় যে কোন সম্পর্কের মধ্যে সম্মান না থাকলে কখনো সেই সম্পর্ক মর্যাদা পায় না।

20230704_210355.jpg

PixeILab অ্যাপস দিয়ে এডিট করা হয়েছে।

বন্ধুরা আজ এমন একটি ঘটনা শেয়ার করবো যে একটি মানুষ তার নিজের স্ত্রীর সাথে খুবই খারাপ ব্যবহার করার ফলে তাদের সম্পর্কটি আজ নষ্ট হয়ে গেলো। ছেলেটি বিদেশ এসেছে তিন মাস হলো, সম্পর্ক করে বাবা-মায়ের না জানিয়ে বিয়ে করেছিলো।

বাবা দীর্ঘদিন যাবত বিদেশে আছে তাই ছেলে বিয়ে করেছে বলে তাদের সম্পর্ক বাবা-মা মেনে নিয়েছিলো। এবং বিয়ের কিছু দিন পরে ছেলেকে বিদেশ নিয়ে আশে। এবং সেই ছেলে তার স্ত্রীকে তার বাবার বাসায় লেখাপড়া করার জন্য রেখে এসেছে।

আমাদের এখানে সেই ছেলেটি তিন মাস হলো এসেছে, আসার পর থেকে তার স্ত্রীর সাথে সব সময় খারাপ ব্যবহার করে। কিন্তু বছরের একটি দিন চলে গিয়েছে সেই ছেলে তার স্ত্রীর সাথে খুবই খারাপ আচরণ করেছে।

যার কারণে তার স্ত্রী সেই ছেলের সাথে আর কথা বলতে চাইছে না, বিয়ের বয়স অল্প কিছু দিন হয়েছে এর ভেতরে অনেক কিছু হয়ে গিয়েছে তাদের ঝামেলা। স্বামী স্ত্রীর ভেতরে রাগ-অভিমান ভালোবাসা না থাকলে কখনো সেই সম্পর্ক টিকে থাকে না।

আজ আবারো প্রমাণ হয়ে গিয়েছে ঈদের দিন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়, স্ত্রীর ফোনটা নষ্ট হয়ে গিয়েছে বলে। তার ফোন নাকি হাত থেকে পড়ে গিয়েছিলো, যার জন্য তার ফোন নষ্ট হয়ে গেছে। তাই এই ছেলে শুনে খুবই খারাপ ব্যবহার তার সাথে করেছে।

hands-g508a1c33a_1280.jpg
Source

আমরা মানুষ মানুষ মাত্রা ভুল হয় ফোন নষ্ট হয়ে গিয়েছে ফোন আবার কিনা যাবে, তাই বলে খারাপ আচরণ করলে ফোন কিন্তু কখনো ঠিক হয়ে যাবে না। কিন্তু এই ছেলেটি এই কথা না বুঝে তার স্ত্রীর সাথে খুবই খারাপ আচরণ করেছিলো বলে দুই দিন তার স্ত্রী তার সাথে কথা বলে না।

এদিকে এই ছেলে স্ত্রী দুই দিন কথা বলে না বলে বাপের কাছে ফোন দিয়ে বলে আমি বাড়ি চলে যাবো আমি বিদেশে থাকবো না। তাই ছেলের একটি ভাইকে তার বাবা ফোন দিয়ে পাঠিয়ে দেয় তার স্ত্রীর কাছে। কিন্তু তার স্ত্রী ফোন নিতে অস্বীকার করে বলছে আমার ফোন লাগবে না।

এবং আপনার ভাইয়া আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে, আমিও একটি মানুষ আমার সাথে সব সময় কিসের জন্য খারাপ ব্যবহার করে। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি সেও আমাকে ভালোবেসে বিয়ে করেছে। তাহলে তার কি সমস্যা আমার সাথে ভালোভাবে কথা বলে না কেন।

woman-ga0c262b67_1280.jpg

Source

সেই ছেলের ভাই তাকে অনেক বুঝিয়ে ফোন দিয়ে আসে সেই মেয়ের কাছে।কিন্তু এই ছেলের ব্যবহার অত্যন্ত খারাপ যার জন্য তাদের সংসারে আজ এমন অবস্থা। আসলে একটি সংসার দুজনের ত্যাগ ভালোবাসা রাগ অভিমান সব‌ কিছু মিটিয়ে নিতে না পারলে কখনো একটি সম্পর্ক ভালো থাকে না।

আমরা খুব সহজে একটি সম্পর্ক তৈরি করতে পারি কিন্তু এই সম্পর্কের মর্যাদা আমরা সব সময় দিতে পারি না, তাই আমরা যদি সব সময় একটি সম্পর্কের সন্মান করি তাহলে সেও অবশ্যই আমাদের সম্মান করবে।

এবং একটি মানুষের সাথে সব সময় খারাপ ব্যবহার করলে সে একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, চলে গেলে সেই সময় আফসোস করে আপনি কখনো কিছু ফিরে পাবেন না। তাই সম্পর্ক ভালো রাখতে হলে অবশ্যই অন্য জনের সাথে ভালো ব্যবহার করতে হবে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
Loading...

হুম ভাই সঠিক কথাই বলেছেন আমাদের জীবনে অনেক সম্পর্ক গড়ে উঠে ৷ কিন্তু সেই সম্পর্ক গুলো আমরা ধরতে পারি না ৷ যেটা আজকে আপনার গল্পের মধ্যে বুঝতে পারলাম ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য প্রদান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.076
BTC 63898.85
ETH 1777.40
USDT 1.00
SBD 0.47