এবিবি ফান প্রশ্ন- ৫৮৫ |আপনার ফ্রিজে এই মুহূর্তে যে ৩টা জিনিস আছে...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনার ফ্রিজে এই মুহূর্তে যে ৩টা একেবারে ভিন্ন জিনিস আছে, তাই দিয়েই আজ রাতের খাবার বানাতে হলে আপনি কী রান্না করবেন?আর তা কাকে খাওয়াতে চান?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি আমার প্রফেসরদের খাওয়াতে চাই মূলা আর কাঁচামরিচ দিয়ে মিষ্টির তরকারি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

সাধারণত ফ্রিজের নরমালে সব সময় কাঁচা মরিচ থাকেই। ডিফ ফ্রিজে মাছ-মাংস যাই হোক যেটাই রান্না করি এত পরিমাণে ঝাল দিব যেটা কল্পনার বাইরে আর অবশ্যই এক্স কে ডেকে নিয়ে এসে রান্না করে খাওয়াবো 😀

 last year 

তাহলে তো আপনার এক্স বলবে আমি কান ধরলাম, আর কখনো কারো বাসায় যাবো না।

 last year 

আমি আমার বন্ধুদের খাওয়াতে চাই মাছ আর মুলা দিয়ে মিষ্টির পায়েস রেসিপি।মুলাকে বাদ দেওয়াই যাবে না,তাহলে ফ্রিজের অপমান করা হবে।হি হি☺️☺️.

 last year 

আজ রাত হলো আমার বাংলা ব্লগ কমিউনিটি শুভ জন্মদিন 🎂🎁🎈। জন্মদিনের আনন্দ এবং হ্যাংআউট নিয়ে বেশ ব্যস্ত আছি🎂💗💙🩵। আর এই মুহূর্তে যদি আমাকে কোন কিছু রান্না করতে বলে তাহলে তো আনন্দের মুহূর্তগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমি রাগে দুঃখে, কষ্টে চারটি লেবু দিয়ে মুরগির মাংস রান্না করবো। যাতে দেখতে লোভ লাগবে তবে খেতে গেলে অতিরিক্ত তিতা লাগে। এই খাবার পাশের বাড়ির আন্টিকে খাওয়াবো যে আম্মাকে এসে বলে, তার ছেলে এমন তার ছেলে তেমন। শুধু তার ছেলের গুণগান গায় 💚🩵💙💗😁😁😁😁।

 last year 

এই মুহূর্তে আমাদের ফ্রিজে রয়েছে পাকা আম ,লেবু,আঙ্গুর ,কমলা লেবু, আর এগুলো মিশ্রণ করে আমি শরবত বানিয়ে আমার হাজব্যান্ড কে খাওয়াতে চাই কেননা এই রোদ গরমের মধ্যে এটা উনার জন্য খুবই জরুরী।

 last year 

কক্সবাজার ছিলাম। তাই এখন আমার ফ্রিজ শূণ্য পড়ে আছে। তবে যদি আমার ফ্রিজে ঝাল মরিচ আর লেবু থাকতো তার সাথে বেশী করে বিট লবন দিয়ে সেই রিক্সা চালকে একটি শরবত বানিয়ে খাওয়াতাম। যে কিনা আমার হাজবেন্ডের মোবাইল চুরি করে নিয়ে গেছে। বদমাইশ বেটা শয়তানের বিষ দিয়ে আমার হাজবেন্ডের মোবাইল ‍চুরি করে নিয়ে গেছে।

 last year 

ফ্রিজে মিলল এক ফোঁটা সস, এক টুকরো বেগুন আর পুরনো একটা আইসক্রিম কন।🍆🍦🥫 ভাবলাম, ছোট ভাইকে দিয়ে “বেগুনি সসক্রিম রোল” ট্রাই করাই। সে খেয়ে বলল, “আপু, এটা কি খাবার না শাস্তি?” আমি হাসি চেপে বললাম, “ভালোবাসার মিক্সড ফ্লেভার, বুঝলি না?” 😆

 last year 

আমি তিন ধরনের মাংস এবং তিন ধরনের সবজি দিয়ে ঘন্টো রেসিপি তৈরি করবো।🤩🤩

 last year 

আমি তো ভাবছি খেতে কেমন লাগবে।

 last year 

লঙ্কা,আম,লেবু দিয়ে বানানো জুস।খাওয়াতে চাই আমার শুভাকাঙ্খী বাটপার গুলোর মধ্যে একজন কে।

 last year 

আপনার ফ্রিজে এই মুহূর্তে যে ৩টা একেবারে ভিন্ন জিনিস আছে, তাই দিয়েই আজ রাতের খাবার বানাতে হলে আপনি কী রান্না করবেন?আর তা কাকে খাওয়াতে চান?

আমাদের ফ্রিজে প্রচুর ঢেঁড়স রয়েছে। আমি টাটকা টাটকা ঢেঁড়সের জুস তৈরি করে খাওয়াতে চাইবো যেকোনো কাউকে।

 last year 

টাটকা ঢেঁড়সের জুস খেতে কেমন লাগবে সেটা ভেবেই তো অবাক লাগছে আপু। একবার খেয়ে দেখতে পারেন।

 last year 

আমার ফ্রিজে থাকা করলা, কাঁচা,লেবু আর এক টুকরো বরফ দিয়ে সুস্বাদু শরবত তৈরি হাজবেন্ড কে খাওয়াত চাই।যাতে ঝগড়ার সময় করলার শরবতের কথা তার আগে মনে আর নীরবতা পালন করে।🤣🤣🤣

 last year 

শুধু করোলা টা বাদ দিলে অন্যগুলো ঠিক ছিল 😁।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.075
BTC 65675.87
ETH 1844.54
USDT 1.00
SBD 0.47