এবিবি-ফান প্রশ্ন-৪২ || সোজা আঙুলে ঘি ওঠে না, কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সোজা আঙুলে ঘি ওঠে না, কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মনে হয় যে আঙুল দিয়ে ঘি তোলার চেষ্টা হয়েছিলো সে আঙুলে আগে থেকে কোনো প্রকার তেল লাগানো ছিলো। তাই সোজা আঙুলে ঘি ওঠানো যায় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
কষ্ট করলেই তো কেষ্ট মিলবে।
কেষ্ট কে দরকার নেই। যা কেলেঙ্কারি করল। খিক.. খিক.. খিক...
কেষ্ট কে দরকার নেই। যা কেলেঙ্কারি করল। খিক.. খিক.. খিক...
বাবা গো, কি যুক্তি, হাহাহা।
সবার থেকে একটু আলাদা লেখার চেষ্টা করলাম আরকি। হে হে হে...
নিজের আঙ্গুল নিজের কন্ট্রোলে আছে কিনা এটা পরীক্ষা করার জন্য মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করতে হয়।😅😅
ওরে বুদ্ধিরে, এসব কোন কোন কাজে লাগান আপনি শুনি
আমি আবার কাউকে বুদ্ধি ধার দেই না। 😅😅
যেটা শুধু ঘি তোলার সময়েই কাজে লাগে। হাঃ হাঃ
আমি তো সোজা আঙ্গুলে ঘি তুলতে পারি 😃
কথা হচ্ছে সোজা আঙ্গুলে ঘি অনেকটাই কম ওঠে আর আঙ্গুল বাঁকা করলে একটু বেশি ঘি ওঠে।
সোজা আঙুলে যদি ঘি উঠতো তাহলেতো মানুষ আর খাবলাই খাবলাই ঘি নিতে পারতো না অল্প ঘি নিয়ে সন্তুষ্ট থাকতে হতো বুঝেনিতো মানুষ কি আর অল্পতে সন্তুষ্ট হয়।
তাহলে বলছেন আমাদের অল্পতে সন্তুষ্ট রাখার জন্য এই কান্ড
তা আর বলতে
ঘি দিলে যেকোনো খাবারের স্বাদ বেড়ে যায়, অত স্বাদের জিনিস তো তাই সহজে উঠে, আঙ্গুল একটু বাকা করতে হয়। কারন ভালো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হয়।
ঠিক। কষ্ট করতেই হবে।
জি দাদা
ঠিক বলেছেন ঘি খাওয়ার জন্য এটুকু কষ্ট করাই যায়।
জি ভাই, ভালো কিছু অর্জন করতে হলে এইটুকু তো করতেই হবে
আঙ্গুল তো নাহয় একটু বাঁকা করলাম।
প্রেমিকার বাবাকে বা ভাইকে যখন পটানো যায়না তখন প্রেমিক ভালো করেই জানে যে এবার আঙুল বাঁকাতে হবে নাইলে ঘি উঠবে না। মানে সোজাভাবে যেহেতু মেয়েকে তারা প্রেমিকের হাতে তুলে দিবে না তাই পালিয়ে যেতেই হবে।এটাই হলো উক্তিটির মূলকথা।😄😄😜
হাঃ হাঃ।
মাঝে মাঝে সিনেমাও দেখতে হবে দাদা,,এরকম উত্তর দেয়ার জন্য।😜😜
অভিজ্ঞতা আছে নাকি আপনার
জি ভাইয়া বাংলা সিনেমাতে মাঝে মাঝে দেখতাম😜😄
সিনেমার ব্যাপার সিনেমাতেই থাক বাস্তব জীবনে না ঘটলেই হল।
সেই জন্যই তো এই ঘি আর আঙুল দিয়ে তোলা হয় না এখন চামচ ব্যবহার করা হয়😄😄
এমনিতেই তেলের দাম অনেক বেশি এখন গিয়ে নিয়ে বেশি মাতামাতি করলে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।
এমনিতেও চলে গেছে ভাই,যা এক অবস্থা আজকে দাম ১০ টাকা তো ২ দিন পর ১০০ টাকা। এইরকম চলতেছে।
কথায় আছে মেয়েদের হাড় একটা বাঁকা। তাদের সোজাভাবে যতই বোঝানো যাক তারা কোনোভাবেই বুঝবে না। যখনই বাঁকা ভাবে বলা যায়, ঠিকই তখন বোঝে। যত আদর করে আপনি বলুন না কেন তারা কখনই আপনার কথা ঠিক ভাবে শুনবে না, মাথার উপরে চড়ে বসবে। যখনই ত্যাড়া ভাবে বলা হয়।তখন ঠিকই সোজা হয়ে যায়।😂🤣😂
সব কিছুতেই মেয়েদের নিয়ে তূলনা । এটা কিন্তু ঠিক না ভাই মামলা করে দেবে কিন্তু তখন বুঝবেন আঙ্গুল বাঁকা করে ঘি উঠানোর মজা। হি হি হি।
অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি😁😄
কোন হাড় বাঁকা? আপনার কি মনে হয়?
ব্যাপারটা সন্দেহজনক !! কোথায় থিওরি এপ্লাই করা হয়েছিল?
ঘি এবং মেয়ে মানুষ একই রকম, এদের কখনো সোজা আঙ্গুলে উঠাতে যাওয়া উচিত না। তাহলে পিছলে যাবেই যাবে।
অনেক অভিজ্ঞতা আছে মনে হচ্ছে
জী ভাই।
ভাই ঘি উঠুক আর না উঠুক সেটা বড় কথা নয়, সব খানে আঙ্গুল দিতেই হবে কেন? ছি ছি।
সত্যিই তো। সবজায়গায় আঙুল করা ঠিক না।
যে আঙুল দিয়ে প্রথম ঘী তোলা হয়েছিলো সেই আঙুল শুরু থেকেই বাঁকা ছিলো চামচের মত।সোজা করে ঘী তোলার চেষ্টা করা হয়নি। তাই সোজা আঙুলের বদলে বাঁকা আঙুল দিয়ে ঘী তোলাই প্রচলিত।
তাও হতে পারে। ঘি তোলার আঙুল প্রথম থেকেই বাঁকা।