এবিবি ফান প্রশ্ন- ৫৮০ || আগে গেলে বাঘে খায় ।

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আগে গেলে বাঘে খায় ।

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

কথাটি ১০০% সত্য নয়, তবে কিছু নির্দিষ্ট প্রেক্ষাপটে এর মধ্যে আংশিক সত্যতা

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আগে গেলে বাঘে খায়,
আর গার্লফ্রেন্ড আগে গেলে বাঘ বলে ভাই এটা তো আমাকে খাবে।বাঘ তখন কসম করে বলে আমি নিরামিষভোজী।

 last year 

সময় এবং পরিস্থিতির বাস্তবতার পরিপ্রেক্ষিতে অনেক সময় আগে গেলে বাঘে খায় এই কথাটি সত্য হয়। এখানে বাঘ বলতে ঊর্ধ্বতন কোন ব্যক্তি বা, বিপদজনক কোন বস্তু কে বুঝায়। প্রথমে যার সাথে দেখা হলে বা, কোনো বস্তুর সংস্পর্শে আসলে নিজের বিপদে হওয়ার সম্ভাবনা থাকে💔💔।

আবার দেখা যায় সময় এবং পরিস্থিতি যখন নিজের অনুকূলে থাকে তখন এই কথাটি সত্য হয় না।

  • আগে গেলে বাঘে খায়, তাই আমি বাঘের আগে কখনো যায় না বা, বাঘ যেন আমাকে না দেখে সে ব্যবস্থা করি। । জীবনের প্রতিটি পদক্ষেপ নিতে খুবই ভেবেচিন্তে নিই😁😁😁।
 last year 

আগে গেলে বাঘে খায় কথাটি আমার কাছে সত্য মনে হয় না। কারণ আগে গেলে বাঘে খাবে এরকম পরিস্থিতি আমি কখনো দেখি নাই। হয়তোবা আগে গেলে অনেকের লস হয়। আবার আগে গেলে মানুষের লাভ হয়। আর মানুষ কথার মাঝে এই কথা বলে থাকে।

 last year 

"আগে গেলে বাঘে খায়"এই প্রবাদটা শুনলেই মনে হয়, বাঙালি যেন সবার আগে ছুটে যাওয়ার বদলে চায়ের কাপ হাতে নিয়ে আরাম করে পিছনে বসে থাকতেই স্বস্তি পায়। কিন্তু এখন সময় বদলেছে বাঘ তো দূরের কথা, আগে গেলে ভয় এখন ইন্টারনেট না থাকায়।আগে গেলে এখন আর বাঘে খায় না, খায় হোমওয়ার্ক, অফিসের বস, আর কখনো কখনো ‘আগাম দায়িত্ব’ নামের এক অদৃশ্য বাঘ।মানে, আগে গেলে এখনো খাওয়ার ভয় আছে তবে সেটা মানসিকভাবে।

 last year 

কে বললো আগে গেলে বাঘে খায়.... বাংলাদেশে আগে না গেলে কিছুই পাবেন না। আগে না গেলে টিকেট পাবেন না, বিয়ে বাড়িতে আগে না গেলে খাবার পাবেন না, আগে আগে বিয়ে না করলে সুন্দরী বউ ও পাওয়া যায় না।😁😄

 last year 

আপনার কথার মাঝে লজিক আছে ভাই।দারুন বলেছেন আপনি।

 last year 

আগে গেলে বাঘে খায়, কিন্তু পরে গেলে কি?
পরে গেলে সিংহ খায়😁 কারণ তখন তুমি দেরি করে অফিসে ঢুকছো, বস আগে থেকেই লাল চোখে বসে আছেন🐯

 last year 

আমার তো মনে হয়, এটা 100% সত্য।কারণ আমাদের সমাজের ছেলেগুলো এক একটি বাঘ।তাইতো গ্রামে নতুন বাঘিনী আসলে ছেলে নামক বাঘগুলো আগে হুমড়ি খেয়ে পড়ে।☺️☺️

 last year 

আগে গেলে বাঘে খায়।

তাইতো আমি বউকে আগে পাঠাই 🤣🤣।

 last year 

আগে গেলে বাঘে খায়


আগে গেলে বাঘে খায়, তাই আমি দেরিতে যাই😎

 last year 

হা হা হা 🤣🤣। দেইখেন আবার যেটার জন্য যাচ্ছেন তা যেন হাত ছাড়া না হয়ে যায়।

 last year 

আগে গেলে বাঘে খায়, তাই প্রেমেও আগে প্রপোজ করি না… আগে করলেই তো ‘না’ বলে দেয়! 💔😂

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.074
BTC 64860.80
ETH 1774.29
USDT 1.00
SBD 0.47