এবিবি ফান প্রশ্ন- ৪৯৩ | শীতকাল নাকি গ্রীষ্মকাল ,কোনটি আপনার প্রিয় ঋতু?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শীতকাল নাকি গ্রীষ্মকাল ,কোনটি আপনার প্রিয় ঋতু?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো ব্যক্তিগতভাবে শীতকাল বেশি পছন্দ। এ সময় রাত অনেক বেশি বড় হয় এতে করে ঘুমানো যায় পর্যাপ্ত পরিমাণে। এছাড়াও শীতকালে বিভিন্ন ধরনের পিঠা এবং শীতকালীন সবজি খেতে দারুন লাগে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

শীতকাল নাকি গ্রীষ্মকাল ,কোনটি আপনার প্রিয় ঋতু?

আমার তো শীতকাল ভীষণ পছন্দ। আমার মনে হয় বাংলাদেশের সব মানুষের শীতকাল খুব পছন্দ। তাইতো সবাই শীতকালে বিয়ে করতে চায়😂😂। ভাই আপনার বিয়েও কিন্তু শীতকালেই হচ্ছে🤣🤣।

 2 years ago 

আমার সব থেকে প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। কারণ শীতকালে শান্তিতে ঘুমানো যায় কম্বল গায়ে দিয়ে আর গরমকাল একটুও ভালো করে ঘুমানো যায় না একে তো গরম লাগে তার ওপর লোডশেডিং হয়। তাছাড়া শীতকালে অনেক রকমের খাবার দাবার খাওয়া যায় যেগুলো গরমকালে পাওয়া যায় না এবং শীতকালে মেলা বসে যেটা খুবই ভালো লাগে এজন্য শীতকাল অনেক বেশি প্রিয়।

 2 years ago 

শীতকালের মেলা আমার কাছে খুব ভালো লাগে।

 2 years ago 

আমার কাছেও শীতকাল ভালো লাগে আপু কারন এই সময় অনেক লোভনীয় খাবার পাওয়া যায়।

 2 years ago 

আসলে শীতকাল টাই অনেক বেশি বেস্ট।

 2 years ago 

শীতকাল নাকি গ্রীষ্মকাল ,কোনটি আপনার প্রিয় ঋতু?

আমি তো সব থেকে বেশি পছন্দ করি শীতকাল। ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর সকাল সকাল গরম গরম বিভিন্ন পিঠা খেতে অনেক ভালো লাগে। আর শীতকালীন বিভিন্ন সবজির কথা তো যতই বলবো ততই কম হবে। প্রত্যেকটা সবজি অনেক মজাদার। ঘুরাঘুরি করার জন্য তো একটা বেস্ট সময় শীতকাল। যেটা সবথেকে বেশি পছন্দের। সব মিলিয়ে শীতকাল টাই বেস্ট।

 2 years ago 

ইস্ট এন্ড ওয়েস্ট শীতকাল ইজ দ্যা বেস্ট। আপনার সাথে সহমত আমি👍।

 2 years ago 

বিভিন্ন ধরনের পিঠা এবং সবজির কারণে আমার কাছে ও শীতকালটাকেই বেশি পছন্দ হয়।

 2 years ago 

গ্ৰীষ্মকাল পছন্দ যাদের তারা ঠকবেন কারণ কিছুদিন পরে @alsarzilsiam ভাইয়ার বিয়ে আর সেটা শীতের মধ্যেই পড়েছে। তাইতো এখন আমাদের সবার পছন্দ শীতকাল। চিন্তা করবেন না,বিয়ের দাওয়াতের জন্য এখন শীতকাল আর বিয়ে শেষ হলে গ্ৰীষ্মকাল পছন্দের তালিকায় নিয়ে যাবেন🤩

 2 years ago 

কনকনে ঠান্ডা। যখন স্নান ব্রাশ হাত ধোয়া ইত্যাদি অকাজগুলো করতে হবে না৷ স্রেফ গরম সুপ খেয়ে থাকব। জামা কাপড়ে ঘাম দেবে না৷ ধোয়ার দরকার নেই। সময় বাঁচবে পয়সাও বাঁচবে৷ এতো কিছু বিবেচনা করে মনে হচ্ছে শীতকাল প্রিয়৷ আচ্ছা এই যে লিখিত দিলাম এর ফলে কি শীতকাল একটু বেশিদিন থাকবে?

 2 years ago 

একটাসময় গরমকাল ভালো লাগতো,কিন্তু লোডশেডিং এর ঠেলায় সে পছন্দের তালিকায় শীতকাল যোগ হলো হাহাহা।যদিও ঠান্ডা পানিতে সমস্যা তবে খাবার দাবার আর ঘুমের দিক দিয়ে পারফেক্ট একটা সময়।

 2 years ago 

এই প্রশ্নের উত্তর হিসেবে আমি শীতকাল কে বেছে নিলাম। কেননা, আমি যেহেতু বেশীরভাগ সময় গ্ৰামের মধ্যে থাকি, তাই শীতকাল চলে আসলেই গ্ৰামের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়।আর পুরো শীতকাল জুড়ে এসব সৌন্দর্য সকলেই মিলে উপভোগ করার চেষ্টা করি।সব মিলিয়ে অন্য সব ঋতুর থেকে শীতকালে একটু ভালো সময় কাটে।

 2 years ago 

আমি যদি আমার নিজের ব্যক্তিগত পছন্দের কথা বলি তাহলে শীতকাল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ যেহেতু ভোজন প্রিয় মানুষ সেহেতু শীতকালে এত রকমের পিঠার স্বাদ কখনোই ভোলার মত নয়।

 2 years ago 

শীতকাল নাকি গ্রীষ্মকাল ,কোনটি আপনার প্রিয় ঋতু?

অবশ্যই শীত ঋতু আমার প্রিয় কারণ শীতের সময় সেভাবে গোসল করতে হয় না, আর শরীরটা ওভাবে ঘুষামাজা করতে হয় না হা হা হা হা

 2 years ago 

আমার কাছে শীতকাল বেশি ভালো লাগে। কারন শীত কালে কম্বলের নিচে শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করা যায় কেউ বুঝতেও পারে না,হা হা হা।😂

 2 years ago 

আহারে গার্লফ্রেন্ড 🤔 এই কমেন্টখানা ভাবিকে দেখানোর জন্য জোর দাবি জানাচ্ছি 🤭😂।

 2 years ago 

ভাই আপনার অভিজ্ঞতা সে ।

 2 years ago 

ভাবি ও মনে হয় বুঝতে পারে না। ভাবিকে তো তাহলে কথাটা বলতেই হয়।

 2 years ago 

শুধু চ্যাট করতে পারবে ভাই ফোনে কথা বলতে পারবেন আর ফোনে কথা বলতে হলে গরম কালের প্রয়োজন হবে তাহলে ফ্যানের বাতাসের জন্য শুনতে পাবে না।

 2 years ago 

কিন্তু ভাই ফোনে কথা বললে আবার সহজেই শুনে ফেলবে। কারণ শীতের সময় তো আর ফ্যান চালানো যায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38