এবিবি ফান প্রশ্ন- ৪৯৪ | ২০২৫ সাল আপনার কোন স্বপ্নটা পূরণ করতে চান?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
২০২৫ সাল আপনার কোন স্বপ্নটা পূরণ করতে চান?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার স্বপ্ন ২০ লাখ $puss হোল্ড রাখা 💞💜💙।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
২০২৫ সালে আমার একটাই স্বপ্ন, সেটা হচ্ছে টুইন বেবির বাবা হওয়া। সবাই দোয়া করবেন আমার অনাগত দুই বেবি এবং আমার ওয়াইফ যাতে সুস্থ থাকে।
দোয়া রইলো ভাইয়া আপনাদের জন্য।টুইন বেবির বাবা হন এবং সুখে শান্তিতে থাকেন এটাই কামনা করি।
২০২৫ সালে বাবা-মাকে বড় রকমের একটা খুশি করতে চাই,আর ভালো সঙ্গী খুঁজে পাওয়ার স্বপ্ন আছে মনেতে।☺️☺️
আপনার স্বপ্নগুলো পূরণ হোক এটাই চাই। স্বপ্ন পূরণ হলে নিজের কাছে খুব ভালো লাগে।
ঠিক বলেছেন ভাইয়া।
আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হোক সৃষ্টিকর্তার কাছে এই আশাবাদ ব্যক্ত করি আপু। ভালো সঙ্গী পেলে আমাদের জানাবেন আপু😁😄😃😁😁 ।
হি হি☺️☺️,লজ্জা পেলুম।
দুটো স্বপ্নই বাস্তবায়ন হোক সেই কামনা করছি দিদি।🪷🪷
ধন্যবাদ ভাইয়া।
দোয়া করি যেন তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হয়।
অনেক ধন্যবাদ আপু💝।
২০২৫ সালে আমার স্বপ্ন হচ্ছে জীবনটা যেন সুন্দর ভাবে কাটে। কাছের মানুষকে আরও কাছে পেতে চাই। বয়স যত বাড়ছে কাছের মানুষের প্রতি টান বেড়ে যাচ্ছে😀। আরও একটা স্বপ্ন নিজেদের একটি ঘর হবে। আর বাচ্চাদের নিয়ে মনের মানুষকে নিয়ে পাশের মানুষ সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ যেন আমার হায়াতে বরকত দান করেন দোয়া করবেন সবাই আমার জন্য।
জি আপু নিশ্চয় পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন।
ইনশাআল্লাহ আপু আপনার দোয়া আল্লাহ কবুল করে নেন। আপনার স্বপ্নগুলো পূরণ হোক শুভকামনা রইল।
জি অবশ্যই হবে ইনশাআল্লাহ দোয়া রইল আপু।
ইনশাআল্লাহ পারবেন।
দোয়া করে দিলাম ❤️
আমার স্বপ্ন এই বছর থেকেই বাবা মার পাশে দাঁড়ানো। আমাদের তো ভাই নেই আমার বাবার ছেলে থাকলে যেটা করত আমি সেইটাই করতে চাই।
জি আপু, পিতা মাতাকে খুশি রাখাটাই আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত।
জীবনের ভালো মন্দ যাই আসুক সব কিছুকে বইবার ক্ষমতা যেন থাকে। মানসিক ভাবে আরও শক্তপোক্ত হতে চাই৷ এসব বাদে যদি স্বপ্নের কথা বলি তাহলে, উপন্যাস লেখা ও পাঠকের ভালোবাসা পাওয়া৷ ব্যস, আর প্রকৃতিকে ভালো রাখতে চাই।
ব্যাস একদম সুশীল চিন্তাভাবনা। বাস্তবিক জীবনে আপনার এই চিন্তা ধারা বাস্তবিক রূপ নিক, শুভকামনা রইল আপু।
বিগত ইতিহাসের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো যাতে ভুলে যেতে পারি এটাই এখন একমাত্র স্বপ্ন। আর এটাই পূরণ করতে চাই।
জি ভাইয়া, আসলে প্রত্যেক মানুষের বিগত ইতিহাসের দুঃখ, কষ্ট, যন্ত্রণা গুলো যাতে না হয় সেই স্বপ্ন পূরণ করা উচিত।
যেহেতু আমার স্বপ্নগুলো কখনওই পূরণ হয় না, তাই 2025 সালে নতুন করে আর স্বপ্ন দেখতে চাই না। শুধু সুস্থ্য ভাবে একটি সুন্দর আর ঝামেলা বিহীন জীবন চাই।
ঝামেলা তো পিছুই ছাড়ে না।
সুস্থ্য ভাবে সুন্দর আর ঝামেলা বিহীন জীবনের প্রতিটি মুহূর্ত যেন কাটতে পারেন এই আশা ব্যক্ত করি আপু।
আপু প্রত্যেক মানুষের জীবনে কোন না কোন ঝামেলা এমনিতে চলে আসে।
২০২৫ সালের মধ্যে আমি একটি নতুন বাইক কিনতে চাই। আসলে বাইকের নেশা আমার মনের মধ্যে ঢুকে গিয়েছে। আশা করছি খুবই তাড়াতাড়ি স্বপ্ন সত্যি হবে।
আমারও এই বছরের মধ্যে একটা বাইক কেনার ইচ্ছা রয়েছে।
আসলে ভাই ছেলেদের বেশি স্বপ্ন থাকে বাইক এবং মোবাইল। আপনার স্বপ্ন পূরণ হোক এটাই কামনা করি।
জি ভাই, ছেলেদের বাইক কিনার স্বপ্ন থাকে বেশি।
যতটা সম্ভব পুশ ব্যালেন্স বাড়ানো।
কারন পুশের সাথে থাকতে পারলে অন্য স্বপ্নগুলো এমনিতেই পূরন হবে। তাই হোল্ড টাইট পুশ ব্যালেন্স ✊
জি ভাই বাস্তব কথা বলেছেন, আমাদের পুশের সাথে থাকতে পারলে অন্য স্বপ্ন গুলো এমনিতেই পূরন হবে।
২০২৫ সালে আমার সকল ফ্রেন্ডদের যেন বিয়ে হয়ে যায়। কারন তাদের সুখ আমার সহ্য হয় না,হা হা হা।😅😁