এবিবি ফান প্রশ্ন- ৪৩৪| $PUSS কয়েন ১ ডলার হলে আপনি প্রথমে কোন স্বপ্নটি পূরণ করবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
$PUSS কয়েন ১ ডলার হলে আপনি প্রথমে কোন স্বপ্নটি পূরণ করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
puss কয়েন ১ ডলার হলে আমি প্রথমেই আমার স্বপ্নের বাইক R15 কিনব এবং সেই বাইক নিয়ে বাংলাদেশের সকল এডমিন মডারেটরদের সাথে দেখা করে আসবো। তারপরে আমি কলকাতায় গিয়ে দাদাদের সাথে দেখা করে আসবো, এটাই আমার প্রধান স্বপ্ন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
এটাতো অনেক ভাবার একটা বিষয়। বুঝতেই পারছিনা কোন স্বপ্নটা আগে পূরণ করবো। হিসাব তো গোল মেলে লাগছে🤔। বেশি কিছু করি আর না করি, আমি তো ভাবছি বিয়ে আরো দুই তিনটা করবো🤪। তারপর বসে বসে তাদের স্বপ্ন পূরণ করবো😁😅।
বিয়ে দুইটা করেন আর তিনটা করেন তাতে সমস্যা নাই। আমাদেরকে দাওয়াত দিলে গিফট কিন্তু একটাই দিব।🤪
আমার স্বপ্ন কিছুটা প্রশ্নকারীর অভিমতের সঙ্গে মিলে গেল। তবে গাড়ির আগে নারীর সন্তুষ্টি পূরণ করবো। এখন ঘুমাবো কিভাবে এটাই ভাবছি, স্বপ্নে শুধু $PUSS কয়েন দেখি।
আমার বউয়ের জন্য সোনার হার আর হীরার নাক ফুল কিনবো। এটা অবশ্য প্রথমে তার স্বপ্ন ছিলো। এখন দুইজনের হয়ে গেছে।
বাহ, ভালো আইডিয়া। আশা করব আপনাদের স্বপ্ন দ্রুত পূরণ হবে।
ইনশাআল্লাহ।
বাহ বেশ ভালো তো ভাই।
হুম। দোয়া করেন প্রাইস যাতে বাড়ে। 😉
৩/৪ টা বিয়ে করে সবগুলো বউকে নিয়ে একসাথে সুইজারল্যান্ডে হানিমুনে যাবো😂😂। আরে ভাই এতো টাকা খরচ করার একটা বন্দোবস্ত তো করা দরকার নাকি🤣🤣।
পুশ যদি এক ডলারে যায় তাহলে আমি আমার এক্স কে বিয়ে করবো। 😃আর আমার বাংলা ব্লগের সবাইকে দাওয়াত দিব😃😃ধিতাকছে তাক ধিনা 😃
তাহলে তো একটা দাওয়াত পাবো সামনে। আমি অপেক্ষায় থাকবো দাওয়াতের জন্য 😄।
অবশ্যই আপু।😃😃
সেই এক্সকে ভুলতে পারেন নাই।যাক দোয়া করি আপনার এক্স কে বিয়ে করার জন্য হলেও পুশ এক ডলার হোক 😁।
😁😁😁আশা করি খুব দ্রুত পুশ ১ ডলার যাবে😃আর আমিও আমার এক্স কে বিয়ে করবো।
তাড়াতাড়ি পুশ এক ডলার হোক ভাই। অনেকদিন হলো বিয়ের দাওয়াত খাই নি😀😙।
হাহাহা দুয়া করেন দ্রুত দাওয়াত পাবেন।
হঠাৎ করে এক্সকে বিয়ে করার কথা কেন মনে পড়লো সেটাই বুঝলাম না ভাইয়া। আমি হলে তো বড়লোক হওয়ার পর এক্সকে বিয়ের দাওয়াত দিতে যেতাম।🤪
এক্স কে ২য় বউ বানাবো🤣🤣🤣বাড়ির কাজের জন্য😅
$PUSS কয়েন ১ ডলার হলে আমি প্রথমে সুন্দর একটি রাজকুমারের খোঁজে বের হবো, তারপর বিয়ের স্বপ্ন পূরণ করবো।☺️☺️
আপু আপনি আপনার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেলে আমাদেরকে বিয়ের দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু। আমরা কিন্তু দাওয়াত চাই আপু।
অবশ্যই আপু, দাওয়াত দিলেই তো গিফট পাবো।👍☺️☺️
তাহলে তো ভবিষ্যতে একটা দাওয়াত পাবো মনে হচ্ছে।
☺️☺️
বাহ বেশ ভালো তো আপু। তাহলে বিয়ের নিমন্ত্রণ ভাব পাবো তো আপু?
☺️👍
এরকম হলে তো আমি সবার আগে গরিব মানুষদের পাশে দাঁড়াবো, যারা কিনা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে।
গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছাটা যেন আপনার পূর্ণ হয় আপু। অসহায় মানুষদের পাশে দাঁড়ালে অনেক বেশি মানসিক শান্তি পাওয়া যায়।
নিশ্চয়ই আপু মানবিক কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে ভালো লাগে।
একটি শিক্ষা প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে। যেখান থেকে সবাই সু ক্ষিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং দেশ ও দশের সেবা করিতে পারিবে।
দুটি স্বপ্ন চোখের কোনে
ঘুরছে অবিরত,
স্বপ্নগুলো পূরণ হলে
শুকিয়ে যাবে ক্ষত।
$puss এর যদি দাম বেড়ে যায়
ছেলের বিয়ে দিবো,
বিয়ের পরে ছেলের সাথে
হজ্জ্ব করে নিব।
বাংলা ব্লগের সবাইকে
দেবো বিয়ের দাওয়াত
মজা করবো, মাস্তি করবো
গায়ে হলুদের রাত।
আমি এখন যার আন্ডারে চাকরি করি, যে অফিস টাইম শেষ হওয়ার পরে কাজ করায়, যা কাছে ছুটি চাইলে দিতে চাই না।
যে অন্যের কাজ আমার উপর চাপিয়ে দেয়, $PUSS কয়েন যদি ১ ডলার হয় তাহলে তার মুখের উপর রিজাইন লেটার ছুড়ে মেরে চলে আসবো,হা হা হা। 😜🤪
হাহা আপনার জন্যই পুশ এক ডলার হবে ভাইয়া। আপনার বস এর একটা শিক্ষা দেওয়ার জন্য 😁😁।