লাইফ স্টাইল পোস্ট - " আমার ভীষণ পছন্দ।"

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।

আমার ভীষণ পছন্দঃ


46709.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।জীবন বড়ই বৈচিত্র্যময়।আর বৈচিত্র্য আছে বলেই জীবন সুন্দর।ছেলের স্কুলের বাসে ছেলেকে তুলে দিয়ে আসতে ওর বাবা ই সব সময় যায়।কিন্তু ওর বাবা ঢাকা একটি কাজে যাওয়াতে আমি ওকে স্কুল বাসে দিতে গিয়েছিলাম।বাস ৭ টায় ছেড়ে চলে যায়।তাই আমাকে সেখানে ৭ টার আগেই পৌঁছাতে হয়।আমি খুব তাড়াতাড়ি করে ছেলেকে তুলে রেডি করিয়ে নাস্তা করিয়েছিলাম।এতো সকালে ছেলে কিছুই খেতে চায়না।কিন্তু আমি সব সময় চেষ্টা করি ওকে কিছু বাসা থেকে খাইয়ে দিতে।আর এজন্য স্কুলের দিনগুলোতে আমাকে অনেক বেশী অনুরোধ করে খাবার খাওয়াতে হয়।অনেক সময় রেগে ও যাই আমি।অন্য দিকে আমার আম্মু বাসা থেকে বের হয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল।এখানে এতো সকালে রিকশা পাওয়া যায় না।রিকশা সকাল ৮ টার পরে সব বের হয়।আর ওর বাবা তো ওকে বাইকে করে ছেড়ে দিয়ে আসে।তাই ওর বাবা বাসায় না থাকলে সকালে ওকে খাবার খাওয়াতে আর রিকশা পেতে আমার বেশ মেহনত করতে হয়।

46712.jpg

তবে ছেলেকে স্কুলের বাসে মাঝে মধ্যে তুলে দিতে গিয়ে আমার বেশ লাভই হয়।স্কুল বাসে তুলে দিয়ে আসতে গেলে গ্রামের সতেজ সবজি পাওয়া যায় সকালের এ সময়টাতে।আমি আবার এ ধরনের মানুষের কাছ থেকে সবজি কেনাকাটা করতে ভীষণ পছন্দ করি।আমি ছেলেকে বাসে তুলে দিয়ে দেশীয় বাদাম কিনতে পেরেছি।বিক্রেতা বলেছিল এই বাদাম গুলো ফরিদপুরের বাদাম।খেতে ভালোই হবে।আর নিয়েছিলাম সতেজ কলমি শাক।

46729.jpg

46730.jpg

আমি সব সময় সতেজ আর দেশীয় খাবার গুলো পছন্দ করি।আর এতো সকাল সকাল বাইরে বের হতে পারলে সতেজ সবকিছু ই মোটামুটি কেনা যায়।কারন গ্রামের মানুষ গুলো নিজেদের লাগানো সব সবজি খুব ভোরের দিকে মাথায় করে শহরের দিকে নিয়ে আসে।আর এ সময়টাতে যেকোনো কিছু কেনা মানেই সতেজ ও ভালো জিনিস গুলোই পাওয়া যায়।পছন্দের জিনিস কিনতে পারলে ভালো ই লাগে।হোক অল্প,হোক কম দামের কিছু।গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে কিছু কেনা আমার খুব পছন্দের একটি বিষয়।আমার মতো আপনারা কে কে এমন কেনাকাটা করতে পছন্দ করেন,জানাতে পারেন।

আজ আর নয়।এখানেই ইতি টানছি।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

55.gif

46614.jpg

47898.png

Sort:  
 2 days ago 

অনেক ধন্যবাদ জানাচ্ছি সাপোর্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65898.43
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38