প্রিয় হঠাৎ শত্রু হয়ে উঠার এক্সপেরিয়েন্স

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

প্রিয় মানুষ হঠাৎ করে শত্রুতে পরিণত হয়ে গেলে সেটা বোঝার অনুভূতি অনেক বেশি জটিল। মানে, আপনি কাউকে অনেক আপন ভেবে আগলে রাখলেন, তার খারাপ সময়গুলোতে পাশে থাকলেন, ভালো সময়েও সাথ দিলেন, আর ঠিক সেই মানুষটাই এক সময় এমনভাবে বদলে গেল যেন আপনার অস্তিত্বটাই তার কাছে অপ্রয়োজনীয়। এই পরিবর্তনটা একেবারে ধীরে ধীরে ঘটে, প্রথমে হয়তো আপনি সেটা টের পান না, কারণ আপনি বিশ্বাসে অন্ধ থাকেন।

প্রথম ধাক্কাটা লাগে তখন, যখন বুঝতে পারেন সে আর আগের মতো নেই। কথা বলার ধরনে, মেসেজের জবাবে, বা আচরণে ঠান্ডা একটা দূরত্ব এসে পড়ে। আপনি তখনও ভাবেন, হয়তো কোনো কারণ আছে, হয়তো সে ব্যস্ত, হয়তো মন খারাপ, কিন্তু আসলে সেটা শুধু আপনার মনেই থাকে। ওদিকে সে নিজের মতো জীবন এগিয়ে নিচ্ছে, আপনাকে ছাড়া, আপনাকে দূরে ঠেলে দিয়ে।সবচেয়ে কষ্টের জায়গা তখনই তৈরি হয়, যখন সে কাউকে আপনার বদলে গুরুত্ব দিতে শুরু করে। তখন আপনাকে বোকার মতো লাগে, আপনি ভাবেন, এই সম্পর্কের যত্ন তো আমিই সবসময় করে এসেছি, তাহলে আজ আমি অবহেলিত কেন? কিন্তু উত্তর কেউ দেয় না, কারণ উত্তরটা হয়তো আপনি জানলেও নিজেকে বোঝাতে চান না।

সবচেয়ে ভয়ংকর হচ্ছে, এই প্রিয় থেকে শত্রু হয়ে যাওয়া মানুষগুলো অনেক সময় এমনভাবে দূরে সরে যায়, যেন আপনার কোনো অস্তিত্বই ছিল না তাদের জীবনে। অথচ আপনি তাদের সবটা দিয়েছিলেন। বিশ্বাস, সময়, ভরসা সব।এই অভিজ্ঞতা একটা শিক্ষা দেয় সবচেয়ে কাছের মানুষও একদিন এমন হতে পারে, যাকে দেখে আপনি অবাক হবেন। আপনি হয়তো ভেঙে পড়বেন, হয়তো ভাববেন কোথায় ভুল হলো, কিন্তু একসময় বুঝতে পারবেন, কিছু মানুষ শুধু সময়ে পাশে থাকে, চিরকাল নয়।

তবে এটা মানতেই হয়, এমন মানুষ হারিয়ে গেলেও জীবন থেমে থাকে না। সময়ের সাথে সাথে যন্ত্রণাও কমে আসে, তবে একেকটা অভিজ্ঞতা আপনাকে অনেক কঠিন করে তোলে। আপনি তখন নিজেকে গুছিয়ে নিতে শিখেন, শিখেন সব সময় সবাইকে নিজের ভরসা করে ফেলা ঠিক নয়।এই অভিজ্ঞতা কাউকে আর সহজে বিশ্বাস না করতে শেখায়। কারো আচরণ হঠাৎ বদলে গেলে আপনি এখন আর অবাক হন না। কারণ আপনি জানেন, প্রিয় মানুষও একদিন অচেনা হয়ে উঠতে পারে।আর এসব ই বাস্তবতা! অদ্ভুত বাস্তবতা!

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63789.74
ETH 1693.74
USDT 1.00
SBD 0.41