মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে লুকিয়ে থাকে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের মনোভাব মাঝেমধ্যেই খুব অবাক করার মতোন হয়।বিশেষ করে মানুষকে বিচার করার ক্ষেত্রে আমরা অনেক সময় বাইরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। চেহারা সুন্দর হলে বা পোশাক আশাক ভালো হলে আমরা ধরে নেই সে মানুষটা ভেতরেও ভালো হবে। কিন্তু আসলে ব্যাপারটা কখনোই এমন নয়। কারণ মানুষের আসল সৌন্দর্য চেহারায় নয়, চরিত্রে লুকিয়ে থাকে। কারো চেহারা হয়তো সাধারণ, কিন্তু তার ভেতরের মনটা এতটাই সুন্দর যে তার পাশে থাকলেই শান্তি পাওয়া যায়। আবার কেউ হয়তো চেহারায় খুব আকর্ষণীয়, কিন্তু তার স্বভাব খারাপ হলে সেই সৌন্দর্যের কোনো মূল্যই থাকে না।চরিত্র মানে হলো মানুষের আচরণ, ব্যবহার, সততা, সহানুভূতি আর দায়িত্ববোধ। এগুলোই একজন মানুষকে সত্যিকার অর্থে সুন্দর করে তোলে। আপনার চেহারা কয়েক বছর পরে বদলে যাবে, বয়স বাড়বে, রঙ ফিকে হবে। কিন্তু আপনার চরিত্র যদি দৃঢ় আর সুন্দর থাকে, সেটাই আপনাকে সবার কাছে সম্মানিত আর প্রিয় করে তুলবে। তাই আসল সৌন্দর্য হলো যেটা সময়ের সঙ্গে নষ্ট হয় না বরং আরও উজ্জ্বল হয় সেটা হলো চরিত্র।

আজকের সময়ে আমরা অনেকেই বাইরের সাজসজ্জায় এতটা ডুবে যাই যে ভেতরের সৌন্দর্যকে ভুলে যাই। সামাজিক মাধ্যমে আমরা দেখি মানুষ চেহারা সুন্দর দেখাতে কত কিছু করছে। কিন্তু সেসব দেখিয়ে হয়তো কিছু সময় মানুষের দৃষ্টি টানা যায়, তবে দীর্ঘমেয়াদে মানুষ শুধু চেহারার জন্য কাউকে মনে রাখে না। বরং মনে রাখে কার ব্যবহার কেমন ছিল, সে কেমনভাবে অন্যদের সাথে কথা বলত, কেমনভাবে সাহায্য করত বা কেমনভাবে দায়িত্ব নিতো।চরিত্রবান মানুষ সবসময় আলাদা হয়ে ওঠে। তার কোনো অতিরিক্ত সাজসজ্জা বা বাহ্যিক সৌন্দর্যের প্রয়োজন হয় না। কারণ মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি টান অনুভব করে। যেমন, আপনি যদি এমন কারো সাথে থাকেন যে সবসময় ইতিবাচক কথা বলে, আপনাকে শ্রদ্ধা করে, ছোটদের ভালোবাসে আর সবার সাথে ভালো ব্যবহার করে, তবে স্বাভাবিকভাবেই আপনি তার পাশে স্বস্তি অনুভব করবেন। এটাই চরিত্রের সৌন্দর্য।

আমরা অনেক সময় ভুলে যাই যে সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র স্থায়ী। রূপ দিয়ে হয়তো চোখ ধরা যায়, কিন্তু চরিত্র দিয়ে হৃদয় জয় করা যায়। আর যখন কারো হৃদয় জয় করা যায়, তখন সেটাই আসল সৌন্দর্য। মানুষ মরে যায়, সময় বদলে যায়, কিন্তু কারো সুন্দর চরিত্র মানুষকে আজীবন মনে রাখায়।তাই আমাদের উচিত শুধু বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছোটা নয়, বরং নিজের চরিত্রকে গড়ে তোলা। সততা, দয়া, সহানুভূতি, শ্রদ্ধাবোধ এগুলো একজন মানুষকে সত্যিকার অর্থে সুন্দর করে তোলে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.077
BTC 63807.69
ETH 1769.99
USDT 1.00
SBD 0.47