নিজের প্রতি দায়বদ্ধ হওয়াটাই আসল শক্তি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এই যে নিজের প্রতি দায়বদ্ধ থাকা এটা নিয়ে অনেক সময় আমরা গুরুত্ব দিয়ে ভাবি না। আমরা বেশিরভাগ সময় অন্যদের জন্য কিছু করতে গিয়ে, অন্যদের কাছে ভালো প্রমাণ করতে গিয়ে নিজেদের দিকে নজর দিতে ভুলে যাই। অথচ সত্যিটা হলো, নিজের প্রতি দায়বদ্ধ না হলে জীবনে আসল উন্নতি করা সম্ভব নয়। কারণ আপনি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন না করলে বাইরের কোনো দায়িত্বই দীর্ঘ সময় ধরে পালন করা যায় না। যদি নিজের স্বাস্থ্য, নিজের পড়াশোনা, নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকি তবে অন্যদের কাছেও আপনি মূল্যবান হয়ে উঠতে পারবো। কিন্তু যদি নিজের দায়িত্বটাকেই এড়িয়ে যাই, তখন আস্তে আস্তে সেটা জীবনের অন্য জায়গাতেও প্রভাব ফেলে। যেমন ধরুন, আপনি যদি নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার না করেন তবে একসময় কাজ জমে যাবে, চাপ বাড়বে এবং আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। কিন্তু সময়কে দায়িত্বের সাথে ভাগ করে নিলে সব কিছু অনেক সহজ হয়ে যায়।

নিজের প্রতি দায়বদ্ধ হওয়া মানে শুধু নিজের কাজ বা দায়িত্ব পালন করা নয় সে সাথে নিজের প্রতি সৎ থাকা। যেমন কোনো কাজ করতে না পারলে সেটা মেনে নেওয়া, ভুল করলে সেটা থেকে শিক্ষা নেওয়া, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা এগুলোও দায়বদ্ধতারই অংশ। এতে আপনি অন্যের সামনে নিজের সঠিক প্রতিচ্ছবি তুলে ধরতে পারবেন এবং একই সাথে আত্মবিশ্বাসও বাড়বে।আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি দায়বদ্ধতা মানে নিজের স্বপ্ন আর লক্ষ্যকে গুরুত্ব দেওয়া। আমরা অনেক সময় অন্যের কথায় নিজের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখি। কিন্তু যদি আপনি সত্যিই চান জীবনে এগোতে, তবে নিজের লক্ষ্যকে গুরুত্ব দিতে হবে এবং নিয়মিত তার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি নিজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে একদিন সেই প্রতিশ্রুতি আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে।

সবশেষে একটা কথা বলতেই হয়, নিজের প্রতি দায়বদ্ধ থাকা মানে স্বার্থপর হওয়া নয়। বরং এটা হলো নিজের ভিত্তি মজবুত করা। যেভাবে একটি গাছকে টিকে থাকতে হলে নিজের শিকড় শক্ত করতে হয়, ঠিক তেমনি মানুষকেও টিকে থাকতে হলে নিজের প্রতি দায়বদ্ধ থাকতে হয়। আপনার শক্তি তখনই বাড়বে, যখন আপনি নিজেকে সঠিকভাবে সামলাতে শিখবেন।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61807.58
ETH 1628.89
USDT 1.00
SBD 0.41