আত্মবিশ্বাস হারালে জীবন থেমে যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আত্মবিশ্বাস হারালে জীবন সত্যিই থেমে যায়। আত্মবিশ্বাস হচ্ছে এমন এক শক্তি, যা মানুষকে ভেতর থেকে জাগিয়ে রাখে, লড়াই করার সাহস দেয় আর প্রতিটি বিপদের সামনে দাঁড়াতে সাহায্য করে। কিন্তু যখন কেউ নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, তখন তার পথচলা যেন হঠাৎ করে থেমে যায়।আত্মবিশ্বাস না থাকলে যে কোনো কাজই কঠিন মনে হয়। ছোট ছোট সমস্যাকেও তখন বড় পাহাড়ের মতো মনে হয়। যেমন পরীক্ষায় ভালো করার চেষ্টা, নতুন কোনো দক্ষতা শেখা, বা জীবনের সিদ্ধান্ত নেওয়া সবকিছুতেই ভয় এসে ভর করে। তখন মন বলে দেয়,আমি পারব না।এই ভয়ই আসলে মানুষকে আটকে দেয়, আর সে ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোকে মাটিচাপা দিয়ে ফেলে।

অন্যদিকে, যাদের আত্মবিশ্বাস আছে, তারা বারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায়। কারণ তারা জানে, ভুল করা মানেই শেষ হয়ে যাওয়া নয়। বরং প্রতিটি ভুল থেকে শেখার সুযোগ আছে। আত্মবিশ্বাস মানুষকে ইতিবাচক রাখে, ভেতরে নতুন আলো জ্বালায় আর সামনে এগিয়ে নিয়ে যায়।অনেক সময় সমাজ, পরিবার বা চারপাশের মানুষের কথা আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। কটূ কথা, তুলনা কিংবা অবহেলা মানুষকে নিজের ভেতরে ছোট করে দেয়। কিন্তু এই জায়গায় আসল কাজ হলো নিজেকে বিশ্বাস করা। কারণ আমরা যদি নিজের মূল্য না বুঝি, তাহলে অন্য কেউ আমাদের মূল্য বুঝবে না।

আত্মবিশ্বাস হারালে জীবন থেমে যায় এটা সত্যি। কারণ তখন আমরা বেঁচে থাকি শুধু শরীরে, কিন্তু মনটা যেন অচল হয়ে পড়ে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ছোট না ভেবে, নিজের সামর্থ্যকে চিনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া জরুরি।আত্মবিশ্বাস হলো জীবনের চালিকাশক্তি। এটা থাকলে যতই ঝড় আসুক, পথ চলা বন্ধ হয় না। আর যদি এটা হারিয়ে যায়, তখনই মনে হয় জীবন থমকে গেছে। তাই যতো কষ্টই আসুক, নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64248.68
ETH 1675.59
USDT 1.00
SBD 0.41