সফলতায় দরকার ধৈর্য্য
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সফলতা এমন এক জিনিস, যেটা রাতারাতি পাওয়া যায় না। জীবনের প্রতিটি অর্জনের পেছনে লুকিয়ে থাকে ধৈর্য্য, পরিশ্রম আর অপেক্ষার দীর্ঘ গল্প। আমরা অনেক সময় দেখি কেউ খুব সহজে এগিয়ে যাচ্ছে, কেউ খুব দ্রুত সাফল্য পাচ্ছে।কিন্তু ভেতরের আসল কাহিনীটা আমরা জানি না। হয়তো তার পিছনে বছরের পর বছর ধৈর্যের সাথে লড়াই করার ইতিহাস আছে।ধৈর্য্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সঠিক সময়ে সঠিক পথে লেগে থাকা। অনেক সময় কাজ করতে গিয়ে ব্যর্থতা আসে, চেষ্টা করেও ফল মেলে না। কিন্তু ধৈর্য্যশীল মানুষ হাল ছাড়ে না। সে জানে, প্রতিটি ব্যর্থতা তাকে সফলতার কাছেই নিয়ে যাচ্ছে। ধৈর্য্যের অভাব হলে মানুষ খুব সহজে হতাশ হয়ে পড়ে, মাঝপথে থেমে যায়, আর এভাবেই সে তার স্বপ্ন থেকে পিছিয়ে পরে।
একজন কৃষকের কথাই ধরুন। তিনি ধান চাষ করেন, বীজ রোপার পর প্রতিদিন পানি দেন, আগাছা পরিষ্কার করেন। কিন্তু বীজ রোপার পরদিনই কি ফল আসে? না। তাকে ধৈর্য্যের সাথে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। অবশেষে সেই ধৈর্যের ফল হয় ভালো ধান। জীবনের ক্ষেত্রেও একই নিয়ম চলে। ধৈর্য্য ছাড়া কোনো কাজেই আসল ফল পাওয়া সম্ভব না।সফল মানুষের গল্পগুলো দেখলে আমরা বুঝতে পারি, তারা অসংখ্য কষ্ট, ব্যর্থতা আর অপেক্ষার মধ্যে দিয়েই পথ তৈরি করেছে। ধৈর্য্য তাদের শক্তি দিয়েছে, লড়াই করার সাহস দিয়েছে। এ কারণেই ধৈর্য্যকে সফলতার মূল চাবিকাঠি বলা হয়।
আজকের এই ছুটার সময়ে আমরা সবাই চাই খুব অল্প সময়ে সবকিছু পেতে। কিন্তু মনে রাখতে হবে, যে জিনিস দ্রুত আসে তা দ্রুতই হারিয়েও যায়। স্থায়ী সাফল্যের জন্য ধৈর্য্য অপরিহার্য। ধৈর্য্য আমাদের মনকে শান্ত রাখে, ভুলকে শেখায়, সময়কে কাজে লাগাতে সাহায্য করে।আসলে সফলতা কখনো তাড়াহুড়া করে ধরা যায় না। সফল হতে হলে স্বপ্নের সাথে ধৈর্য্যকে মিশিয়ে নিতে হয়। ধৈর্য্য থাকলে বাধা আসলেও তা পেরোনো যায়, আর ব্যর্থতা এলে নতুন করে উঠে দাঁড়ানো যায়। তাই জীবনে বড় কিছু পেতে চাইলে ধৈর্য্যকে সঙ্গী করতেই হবে।