হৃদয় থেকে কৃতজ্ঞতা যেনো হারিয়ে না যায়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা আসলে এমন একটি অভ্যাস যা মানুষকে ভেতর থেকে সুন্দর করে তোলে। এখনকার ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সবকিছু পাওয়াকে খুব সহজভাবে নিই। হয়তো পরিবার পাশে আছে, বন্ধু আছে, সুস্থ আছি, একটু ভালো খেতে পারছি এসবকেই আমরা স্বাভাবিক মনে করি। অথচ সত্যি বলতে এগুলোর প্রতিটিই অনেক বড় আশীর্বাদ।কৃতজ্ঞতার অনুভূতি ধীরে ধীরে হারিয়ে গেলে মানুষ শুধু নেতিবাচক জিনিসগুলোকেই বেশি চোখে দেখে। কি পেলাম না, কি হলো না এসব ভেবে মানুষ অসুখী হয়ে পড়ে। কিন্তু যেদিন থেকে আমরা প্রতিদিন ছোট ছোট ব্যাপারের জন্য কৃতজ্ঞ হতে শুরু করি, সেদিন থেকেই জীবনটা অন্যভাবে দেখাতে শুরু করে।

হৃদয় থেকে কৃতজ্ঞ হওয়া মানে শুধু মুখে ধন্যবাদ বলা নয় বরং মনে মনে সেটা অনুভব করা। যেমন কেউ যদি আপনার কোনো কাজে সাহায্য করে সেটা ছোট হোক বা বড় আপনি যদি সত্যিই কৃতজ্ঞ বোধ করেন।তাহলে সম্পর্কটা আরও গভীর হয়। পরিবারের প্রতি বা বন্ধুদের প্রতি এমনকি যারা আপনাকে কখনো কোনোভাবে সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা মানুষকে আরও বিনয়ী করে তোলে।কৃতজ্ঞতার আরেকটা বড় দিক হলো, এটা মানসিক শান্তি দেয়। যখন আপনি নিজের জীবনের ভালো দিকগুলো গুনে গুনে ভাবেন, তখন ভেতরে এক ধরনের প্রশান্তি আসে। হতাশা বা হিংসার জায়গাটা ধীরে ধীরে ভরে যায় ইতিবাচকতায়।

আজকের সময়ে একটা বিষয় স্পষ্ট মানুষ যতোই এগিয়ে যাচ্ছে, ততোই যেনো কৃতজ্ঞতা হারিয়ে ফেলছে। অথচ কৃতজ্ঞতা হারিয়ে গেলে জীবনের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তাই নিজেকে প্রতিদিন মনে করাতে হবে, আমি যা কিছু পেয়েছি তা অনেক মূল্যবান।হৃদয় থেকে কৃতজ্ঞতা যেনো হারিয়ে না যায় এটা শুধু একটা উপদেশ নয়, এটা জীবনের জন্য এক ধরনের ভিত্তি। কারণ কৃতজ্ঞ মানুষ কখনো ফাঁকা মনে বাঁচে না বরং তার জীবন সবসময় ভরে থাকে আনন্দে আর শান্তিতে।এই লেখার মাধ্যমে আসলে ব্যাপারটি নিজেকেও মনে করিয়ে দিলাম!

ABB.gif

Sort:  

Hi friend i followed you please you follow me an help with together 🙏❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62960.15
ETH 1651.33
USDT 1.00
SBD 0.41