আজকাল শো অফটাই আমাদের কাছে বড়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকাল শো অফটাই আমাদের কাছে বড় হয়ে উঠেছে, আর সেটা একদম চোখে পরার মতোন বিষয়। আমরা অনেকেই বুঝে না বুঝে নিজেদের জীবনকে সাঁজাতে চাই অন্যদের দেখানোর জন্য। কে কী বলবে বা কে কী ভাববে এই হিসাবেই আমরা চলি। ফলে আসল সুখের চেয়ে বাইরের প্রদর্শনীটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।এখনকার দিনে সামাজিক মাধ্যম এই শো অফের জায়গাকে আরও বড় করে দিয়েছে। আমরা যা খাই, যেখানে যাই, যে জিনিস কিনি সবকিছুর ছবি বা আপডেট দিতে চাই, যেনো অন্যরা দেখে। অথচ আসলে আমরা নিজের জন্য কতোটা উপভোগ করছি, সেটা নিয়ে ভাবি না। অনেক সময় দেখা যায়, কারও কাছে কিছু নেই, কিন্তু শো অফ করার জন্য ঋণ করে হলেও কিছু একটা দেখাতে চায়। এটা আসলে এক ধরনের মানসিক চাপও তৈরি করে, কারণ সেই জীবনটা বাস্তবে তার নিজের না, শুধু দেখানোর জন্য সাজানো।

আবার শো অফের কারণে সম্পর্কেও ভাঙন ধরে। অনেকে প্রতিযোগিতায় নেমে যায় কে বেশি দামি ফোন ব্যবহার করছে, কে বেশি দামী জায়গায় ঘুরছে, কার পোশাক বেশি স্টাইলিশ। এই তুলনা আমাদের ভেতরে অস্থিরতা তৈরি করে, আর আত্মতৃপ্তি কেড়ে নেয়। সুখ তখন নির্ভর করে অন্যের প্রশংসার উপর, নিজের মনের শান্তির উপর নয়।আসল সত্য হলো, শো অফ করে মানুষকে হয়তো কিছুক্ষণের জন্য প্রভাবিত করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে কেউই এগুলো মনে রাখে না। বরং মানুষ আপনাকে মনে রাখবে আপনার চরিত্র, আচরণ আর ভালোবাসার জন্য। তাই বাইরের চকচকে প্রদর্শনীর চেয়ে ভেতরের মানসিক শান্তি, সততা আর আন্তরিকতা অনেক বেশি মূল্যবান।

এই যে এই শো অফ হয়তো আমাদের সাময়িক আনন্দ দেয়, কিন্তু ভেতরের ফাঁকা জায়গা কখনো পূরণ করে না। তাই আসল সুখটা পেতে হলে অন্যকে দেখানোর চেয়ে নিজের ভেতরটা সুন্দর করার চেষ্টা করাই সবচেয়ে বড় প্রয়োজন।কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে শো অফ করাটাই যেনো বেশি!

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64420.03
ETH 1680.07
USDT 1.00
SBD 0.42