মিথ্যে হাসির আড়ালে লুকানো কষ্ট
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষের জীবনে হাসি সবসময় সুখের প্রতীক নয়। অনেক সময় এমনও হয়, কারো মুখে হাসি থাকলেও তার ভেতরের পৃথিবী ভেঙে পড়ছে। আমরা প্রতিদিন চারপাশে অনেক মানুষকে দেখি, যারা সবসময় হাসিমুখে সবার সঙ্গে মিশে যায়। তাদের দেখে মনে হয় তারা খুব আনন্দে আছে, জীবনে কোনো কষ্টই নেই। কিন্তু আসলে সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক না বলা কথা, না পাওয়া স্বপ্ন, আর গভীর অভিমান।মিথ্যে হাসি দেওয়া অনেক সময় মানুষের বেঁচে থাকার কৌশল হয়ে দাঁড়ায়। কারণ সবাইকে নিজের ভেতরের কষ্ট বোঝানো সহজ নয়। অনেকে ভাবে, যদি নিজের দুর্বলতা প্রকাশ করা হয়, তাহলে অন্যরা হয়তো বিচার করবে কিংবা তুচ্ছতাচ্ছিল্য করবে। তাই তারা নিজের কষ্ট আড়াল করে হাসির মুখোশ পরে বেঁচে থাকে। এই হাসি আসলে এক ধরনের আত্মরক্ষা, যেনো কেউ বুঝতে না পারে ভেতরে কতটা ভেঙে গেছে।
কিন্তু বারবার এমনটা করতে করতে মানুষ একসময় ভেতরে ভেতরে আরও একা হয়ে পড়ে। কারণ ভেতরের ব্যথা কেউ বুঝতে পারে না, আর বাইরের হাসি দেখে সবাই ভাবে সবকিছু ঠিক আছে। এই বৈপরীত্যই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। অনেকে এমন অবস্থায় ভেতরের দুঃখ প্রকাশ করার জায়গা খুঁজে পায় না, ফলে মানসিক চাপ বেড়ে যায়।তাই আসলে আমাদের উচিত, আশেপাশের মানুষদের হাসির আড়ালটা বুঝতে চেষ্টা করা। কারো মুখে হাসি থাকলেই ধরে নেওয়া উচিত নয় যে সে সুখী। একটু খোঁজ নেওয়া, একটু বোঝার চেষ্টা করা অনেক সময় একজন ভাঙা মানুষকে নতুন করে বাঁচার সাহস দিতে পারে।
@heartwarming
হ্যালো heartwarming! 📸 যদি তুমি ফটোগ্রাফি পছন্দ কর, তাহলে WelSnap দেখে নাও – Steem ব্লকচেইনের ফটো অ্যাপ্লিকেশন। তুমি শুধুমাত্র আসল, লাইভে তোলা মুহূর্তগুলি শেয়ার করো, নিজেই নির্ধারণ করো যে তোমার অবস্থান কতটা দৃশ্যমান হবে, এবং ছবিগুলি সম্পূর্ণ ব্যক্তিগত রাখার জন্য শুধুমাত্র নিজের জন্য সংরক্ষণ করতে পারো। প্রতিটি ফটো যা তুমি আপলোড করো, আমি তাতে একটি ভোট দিই – আমি প্রতিদিন চেক করি। এবং প্রতিটি আপলোড করা ফটো স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাসিক লটারিতে প্রবেश করে: সমস্ত ফটো থেকে একটি বেছে নেওয়া হয়, যা ১০০ STEEM জিতে। অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও তথ্য এখানে পাবেন: https://welako.app/@greece-lover/welsnap-the-photo-app-that-shares-real-moments-and-belongs-to-you-20260720164757 আগ্রহী? 👉 welako.app/snap
গত কয়েক মাস ধরে আমি Steem-এ একজন Witness হিসেবেও সক্রিয় — বর্তমানে #42 স্থানে, নিজস্ব সার্ভার এবং ব্যাকআপ সহ। আমার লক্ষ্য হল অন্যদের সাথে মিলে এই সিস্টেমটি উন্নত করা, যাতে কোর্স টেকসইভাবে বৃদ্ধি পায় এবং আমরা সবাই এই ব্লকচেইনে একটি ভবিষ্যৎ পাই। যদি আমার এই প্রতিশ্রুতি তোমার কাছে ভালো লাগে, তাহলে আমি তোমার Witness ভোটের জন্য কৃতজ্ঞ হব।
এক ক্লিকে ভোট দিন ↗
If you don't want to receive more comments like this, you can opt out here: https://welako.app/welpromo/optout?token=1865fce9b05efc782437c55a19a01784adbef7572e508423c595d1240cdc707b&u=heartwarming
Not interested? Click the link above or simply reply STOP under this comment.
Note: If you don't reply to this comment, it will be automatically removed within a week.