প্রতিটি ছোট অর্জনেও থাকুক নিজের আনন্দ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
প্রতিটি ছোট অর্জনেও থাকুক নিজের আনন্দ এই কথাটা আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিতে পারে। আমরা অনেক সময় শুধু বড় কিছু অর্জনের পিছনেই দৌড়াই। যেমন চাকরি পাওয়া, অনেক টাকা রোজগার করা, একটা নামি ডিগ্রি পাওয়া বা সমাজে বিশেষ অবস্থানে পৌঁছানো। কিন্তু এর মধ্যেই আমরা ভুলে যাই ছোট ছোট সাফল্যগুলোও সমান গুরুত্বপূর্ণ।আসলে ভাবুন তো, দীর্ঘদিন চেষ্টা করার পর কোনো কঠিন অধ্যায় শেষ করতে পারা, কিংবা নতুন একটা দক্ষতা শেখা, কিংবা কাউকে সাহায্য করতে গিয়ে তার মুখে হাসি ফোটানো এসবই তো একেকটা অর্জন। যদিও এগুলো সমাজের চোখে খুব বড় নয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের মনে অনেক আনন্দ এনে দিতে পারে।
আসলে আনন্দ খুঁজে নেওয়ার জায়গা আমাদের ভেতরেই আছে। আমরা যদি শুধু বড় স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকি, তাহলে জীবনের ছোট ছোট সুখগুলো অজান্তেই মিস হয়ে যায়। অথচ প্রতিদিনের ছোট ছোট অর্জনগুলোকে গুরুত্ব দিলে মন অনেক বেশি ইতিবাচক থাকে।আপনি হয়তো আজ এমন কিছু কাজ করেছেন যেটা কাল পর্যন্ত কঠিন মনে হচ্ছিল এটা আপনার জন্য একটা জয়। অথবা হয়তো কাউকে ক্ষমা করতে পেরেছেন, এটাও বড় অর্জন। আবার ধরুন, প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে সামান্য হলেও একধাপ এগোনো, এটাও একটা আনন্দের বিষয়।
আমার মতে সবচেয়ে বড় কথা হলো আনন্দ বাইরে থেকে আসবে না, সেটা তৈরি করতে হবে নিজের ভেতরে। ছোট অর্জনে খুশি হতে শিখলে জীবনের যাত্রাটা সহজ হয়ে যায়। তখন বড় লক্ষ্য পূরণের অপেক্ষায় থেকেও মন অশান্ত হয় না। বরং প্রতিটি দিনই আনন্দময় হয়ে ওঠে।তাই আমাদের শেখা উচিত অর্জন মানেই শুধু বড় কিছু নয়। ছোট ছোট সাফল্যের মধ্যেও যেনো আমরা নিজের আনন্দ খুঁজে পাই। কারণ এই ছোট ছোট আনন্দগুলোই একসময় বড় সুখের পথ তৈরি করে।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted 1 hour ago
$0.00
Reveal Comment