সময়কে অবহেলা করলে জীবনও অবহেলা করে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সময় এমন এক জিনিস যেটা একবার চলে গেলে আর কোনোভাবেই ফেরানো যায় না। আমরা চাই বা না চাই, সময় তার নিজস্ব গতিতে চলতেই থাকে। কিন্তু আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না। মনে করি পরে করব, আজকে না হলে কাল হবে। অথচ এই কাল কাল করতে করতেই জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো হাতছাড়া হয়ে যায়।জীবনে সফল হতে চাইলে সময়ের সঠিক ব্যবহার করা সবচেয়ে জরুরি বিষয়। যারা সময়কে অবহেলা করে, তারা আসলে নিজেদের স্বপ্নকেও অবহেলা করে। কারণ প্রতিটি কাজে নির্দিষ্ট সময়ের দরকার হয়। যেমন পড়াশোনার একটা নির্দিষ্ট সময় থাকে, ক্যারিয়ার গড়ার একটা সময় থাকে, পরিবারকে সময় দেওয়ারও একটা নির্দিষ্ট সময় থাকে। যদি আমরা সঠিক সময়ে সঠিক কাজ না করি, পরে আফসোস ছাড়া আর কিছুই থাকে না।

সময়কে অবহেলা করার ফল খুব স্পষ্ট। যাদের কাছে সময়ের দাম নেই, তাদের জীবনও ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলে। কারণ জীবন আমাদের সেইভাবে রিটার্ন দেয়, যেভাবে আমরা তাকে গুরুত্ব দিই। তাই সময়ের প্রতি উদাসীন হলে জীবনও আমাদের প্রতি উদাসীন হয়ে যায়। তখন আমরা যতই চেষ্টা করি, সেই হারানো মুহূর্তগুলোকে আর কখনোই ফিরে পাই না।সময়কে অবহেলা করা মানে নিজের সম্ভাবনাকেই অবহেলা করা। একটু একটু করে সময় নষ্ট করতে করতে আমরা বুঝতেও পারি না যে জীবনের অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। অথচ সময়ের সঠিক ব্যবহার করলে জীবনকে অনেক সুন্দরভাবে সাজানো যায়।

তাই নিজের জীবনকে মূল্য দিতে চাইলে, প্রথমে সময়কে মূল্য দিতে হবে। কারণ সময়কে যারা ভালোবাসে, সময়ও তাদের ভালোবাসে। আর যারা সময়কে অবহেলা করে, জীবনও একসময় তাদের অবহেলা করতে শুরু করে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61668.19
ETH 1699.52
USDT 1.00
SBD 0.38