প্রতিদিনের ছোট্ট হাসিই জীবনের বড় শক্তি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবনে যত ঝড়ঝাপটা আসুক না কেনো প্রতিদিনের ছোট্ট হাসি অনেক সময় সেই ভারী মনকে হালকা করে দেয়। হাসি এমন এক জিনিস যা শুধু নিজের জন্য নয়, চারপাশের মানুষেরও মন ভালো করে দিতে পারে। হয়তো কারও সঙ্গে একটু হাসি ঠাট্টা, হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে একচিলতে হাস এগুলোই আমাদের মানসিক চাপ কমায় আর বেঁচে থাকার ইচ্ছেটাকে আরও মজবুত করে তোলে।

আমাদের জীবনে ছোট ছোট সুখের মুহূর্তই আসলে বড় হয়ে ওঠে। দিনের শেষে হয়তো বড় কোনো সাফল্য পাই না, কিন্তু কারও আন্তরিক হাসি আমাদের ভেতরে এক ধরনের শান্তি জাগায়। অফিসের ব্যস্ততা, পড়াশোনার চাপ, কিংবা ব্যক্তিগত জীবনের দুশ্চিন্তা সব কিছুর ভিড়েও যদি আমরা একটু হাসতে পারি, তবে সেই হাসিই আমাদের শক্তি জোগায়।

গবেষণাতেও দেখা যায়, হাসি শুধু মনের ওপর নয়, শরীরের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। এটা স্ট্রেস কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শরীরে শক্তি আনে। অর্থাৎ প্রতিদিনের ছোট্ট হাসি আমাদের শুধু মানসিক নয়, শারীরিকভাবেও সুস্থ রাখে।আসল্ব সবচেয়ে বড় কথা হলো, হাসি সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। পরিবারের সঙ্গে একসঙ্গে বসে হাসাহাসি, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এসব মুহূর্তেই আসল শক্তি লুকিয়ে থাকে। টাকা পয়সা বা বড় অর্জন দিয়ে হয়তো সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু হৃদয় থেকে আসা হাসিই দীর্ঘমেয়াদে শক্তি আর শান্তি দেয়।

তাই সকলের আমাদের জীবনের প্রতিটি দিনে হাসির মুহূর্ত খুঁজে নেওয়া উচিত। সেটা যত ছোটই হোক না কেন, ওই ছোট্ট হাসিই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে রাখে এবং প্রতিদিন নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দেয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39