সত্য অপ্রিয় হলেও মেনে নেওয়া উচিত আমাদের

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সত্য জিনিসটা অনেক সময় খুব অপ্রিয় হয়। অনেক সময় এমন কিছু সত্য আমাদের সামনে আসে, যেটা মেনে নেওয়া খুব কষ্টের। কিন্তু সত্যিটা তো সত্যিই, সেটা আপনি মেনে নেন বা না নেন, সেটার অস্তিত্ব বদলায় না। বরং আপনি চোখ বন্ধ করে থাকলে, বা নিজেকে ভুল বুঝিয়ে থাকলে, ক্ষতি হয় নিজেরই।আমরা অনেক সময় এমন কিছু বিশ্বাস নিয়ে থাকি, যেগুলো আমাদের আরাম দেয়, শান্তি দেয়। যেমন ধরেন, কেউ আপনাকে ভালোবাসে এই বিশ্বাস, বা আপনি সব কিছু ঠিকই করছেন এমন একটা মানসিক স্বস্তি। কিন্তু হঠাৎ করে যখন দেখেন কেউ আর আগের মতো নেই, বা আপনার কোন ভুল কাউকে কষ্ট দিচ্ছে তখন সেই বাস্তবতাটা মেনে নেওয়া কঠিন হয়। কারণ সেটা আমাদের গড়ে তোলা স্বস্তির জায়গাকে ভেঙে দেয়।

কিন্তু বাস্তবতা যতো কঠিন হোক, ততই দরকার সেটা মেনে নেওয়া। কারণ আপনি যদি ভুলের মধ্যে থেকে যান, বা কাউকে ভুল বুঝে ভালো থাকার অভিনয় করেন, তাহলে আপনি এক সময় নিজের কাছেই মিথ্যে হয়ে যাবেন।সত্য মেনে নেওয়া মানে এটা না যে, আপনি কষ্ট পাবেন না বা সব কিছু ঠিক হয়ে যাবে। বরং সেটা মানে, আপনি সেই কষ্টের মুখোমুখি হতে রাজি হয়েছেন, আপনি নিজেকে গড়ার জন্য প্রস্তুত হয়েছেন। সত্য অনেক সময় সম্পর্ক ভেঙে দেয়, আপনাকে একা করে দেয়, কিন্তু সেই একাকীত্বেই আপনি নিজেকে চিনতে শুরু করেন।

আমরা যদি জীবনে পরিবর্তন চাই বা শান্তি চাই, তাহলে প্রথমেই দরকার সত্যকে মেনে নেওয়া। ভুল করেছি এটা স্বীকার করাও সাহস। কেউ আর আগের মতো নেই এটা মেনে নেওয়াও পরিণত মন।সবচেয়ে বড় কথা, আমরা যদি সত্য থেকে পালাই, তাহলে শুধু কষ্টটা দীর্ঘ হয়। কিন্তু একবার মেনে নিলে, সেটা থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়। আর তখনই হয়তো আসল শান্তিটা ধরা দেয় যেটা কোনো মিথ্যা আশ্বাসে কখনো পাওয়া যায় না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64136.77
ETH 1797.92
USDT 1.00
SBD 0.39