একাকীত্ব কি সত্যিই দুর্বলতা নাকি নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার মনে হয় একাকীত্বকে মানুষ অনেক সময় ভুলভাবে বোঝে। অনেকেই ভাবে একা মানেই দুর্বল হওয়া, কিন্তু আমি যতবার একা থেকেছি, ততবারই আসলে নিজের ভেতরটা নতুন করে চিনতে পেরেছি। একা থাকলে প্রথম দিকে হয়তো ভয় বা খালি খালি একটা অনুভূতি কাজ করে, কিন্তু ধীরে ধীরে বুঝেছি একা সময়টা আসলে নিজের কাছে ফেরার সুযোগ।যখন চারপাশে অনেক মানুষ থাকে তখন আমরা প্রায়শই অন্যদের মতো করে চলতে শিখি, তাদের মতো করে ভাবতে শিখি। কিন্তু একা হলে বুঝতে পারি আমি আসলে কী চাই, আমার ভেতরের কষ্টগুলো কোথায়, আর আমার স্বপ্নগুলো কতটা সত্যি। একা থাকলে অনেক সময় নিজের ভুলগুলোও চোখে পড়ে, যেগুলো ভিড়ের মাঝে বোঝা যায় না।

হ্যাঁ, একাকীত্ব কখনো কখনো কষ্ট দেয়, সেটা আমি মানি। কিন্তু সেই কষ্টই আবার আমাকে শক্ত হতে শেখায়। আমি বুঝেছি, সব সময় কারো উপর নির্ভর করে চললে নিজের শক্তি কখনো তৈরি হয় না। একাকীত্ব আমাকে শিখিয়েছে নিজের ভেতরেই সবচেয়ে বড় সাহসটা লুকিয়ে আছে।আজকাল আমি একা সময়কে আর দুর্বলতা মনে করি না। বরং মনে করি এটা আমার ভেতরের সঙ্গে আমার বন্ধুত্ব করার সময়। নিজের ভেতরের সত্যিটা খুঁজে পাওয়ার সময়। আর তাই আমি বিশ্বাস করি,একাকীত্ব দুর্বলতা নয় এটা আসলে নতুন করে নিজের কাছে ফিরে আসার সুযোগ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39