মনের কষ্ট লুকিয়ে রাখা যায় না!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মনের কষ্ট আসলে এমন কিছু, যেটা যতই লুকিয়ে রাখতে চান না কেন, কোনো না কোনোভাবে প্রকাশ পেয়ে যায়। মানুষ হয়তো ভেবেই নেয়, বাইরে থেকে হাসিখুশি থাকলে কেউ বুঝতে পারবে না ভিতরে কী চলছে। কিন্তু বাস্তবতা হলো, ভেতরের কষ্ট মুখের হাসিতে, কথার ভঙ্গিতে, এমনকি নীরবতার মধ্যেও ধরা পড়ে যায়। সবসময় না হয়তো, তবে দীর্ঘসময় ধরে কেউ কষ্ট লুকিয়ে রাখতে পারে না।আপনি যদি কারো সাথে প্রতিদিন মিশেন, তার সাথে কথা বলেন, তাহলে খুব সহজেই টের পাবেন যে সে সত্যিকারের স্বাভাবিক আছে নাকি ভিতরে ভেতরে কষ্ট নিয়ে বাঁচছে। মানুষের চোখ অনেক সময় এমন কিছু বলে দেয়, যা মুখে বলা হয় না। তাই মনে যতই জোর করে রাখুন, কষ্টকে লুকানো যায় না।

আরেকটা ব্যাপার হলো, কষ্ট চাপা দিতে দিতে অনেক সময় ভিতরে বোঝা হয়ে জমে যায়। তখন সেটা আচরণে রাগ হিসেবে, বিরক্তি হিসেবে, কিংবা হঠাৎ কান্না হিসেবে বেরিয়ে আসে। নিজের অজান্তেই সেটা প্রকাশ হয়ে যায়। অনেকেই ভাবে নিজের কষ্ট কাউকে বললে দুর্বল মনে করবে। কিন্তু সত্যি হলো, কষ্ট শেয়ার না করলে সেটা আরও বেশি ভেতরে ক্ষতি করে।আপনি হয়তো ভেবেছেন, কাউকে না জানালে কষ্ট আপনার একার মধ্যে থাকবে। কিন্তু ধীরে ধীরে সেটা আপনার স্বাভাবিক জীবন, সম্পর্ক, এমনকি কাজের উপরেও প্রভাব ফেলে। তাই কষ্ট লুকিয়ে রাখার চাইতে বরং বিশ্বাসযোগ্য কাউকে বলা অনেকটা স্বস্তি দেয়।

সবার জীবনে কমবেশি কষ্ট আসে। কিন্তু এটাকে চেপে রাখা যায় না। একদিন না একদিন সেটা বের হবেই। তাই নিজের মনের কষ্টকে লুকানোর চেষ্টা না করে বরং এমনভাবে সামলানো দরকার যাতে আপনি হালকা বোধ করেন। কারণ কষ্ট চাপা দিলে সেটা শুধু আপনাকেই নয়, আশেপাশের মানুষকেও অজান্তে কষ্ট দেয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60666.80
ETH 1563.25
USDT 1.00
SBD 0.47