মনের ভেতরের কষ্ট লুকিয়ে রাখলে মানুষ আরও ভেঙে যায়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা অনেকেই মনে করি কষ্ট প্রকাশ করা মানে দুর্বলতা দেখানো। তাই ভেতরের যন্ত্রণা আমরা চেপে রাখি, কারো সঙ্গে শেয়ার করি না। কিন্তু সত্যি বলতে কি, কষ্ট যতই ভেতরে জমে থাকে ততই তা আমাদের ভেঙে দেয়। বাইরে থেকে হয়তো হাসি ধরে রাখা যায়, কিন্তু ভেতরের ভারটা ধীরে ধীরে আমাদের মানসিকভাবে অসুস্থ করে তোলে।কষ্ট লুকিয়ে রাখলে প্রথমে হয়তো মনে হয়, আচ্ছা, কাউকে না বললেই ভালো, তাতে কেউ বোঝার সুযোগ পাবে না। কিন্তু ভিতরের চাপ আস্তে আস্তে বেড়েই চলে। মন খারাপের কারণে অনিদ্রা, রাগ, অস্থিরতা বাড়তে শুরু করে। এমনকি নিজের প্রতি বিশ্বাসও হারিয়ে যায়। অনেকেই আবার এই কষ্ট সামলাতে না পেরে ভেঙে পড়ে, আর সেই ভাঙন থেকে বের হতে সময় লাগে অনেক।
আসলে মন যেমন আনন্দ পেলে হালকা হয়, তেমনি দুঃখও ভাগ করে নিলে হালকা হয়। একজন বিশ্বাসযোগ্য মানুষ, বন্ধু কিংবা পরিবারের কাছে নিজের কষ্টটা বলা অনেকটা ওষুধের মতো কাজ করে। তখন বুঝতে পারি, আমি একা নই, আমার পাশে কেউ আছে। এই অনুভূতি ভেতরের ভার অনেকটা কমিয়ে দেয়।তাই আমার মনে হয়, কষ্ট লুকিয়ে রাখার চেয়ে তা প্রকাশ করাই ভালো। কারণ যত বেশি চাপা দেওয়া হয়, তত বেশি তা ভিতরে ভিতরে আমাদের ক্ষতি করে। মানুষ ভাঙে আসলে কষ্টে নয়, ভাঙে কষ্ট লুকিয়ে রাখতে রাখতে। তাই সঠিক সময়ে সঠিক মানুষের কাছে মন খুলে বলা মানে নিজেকে নতুন করে বাঁচানো।