টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু শান্তি কেনা যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা প্রায়ই শুনি টাকা দিয়ে সুখ কেনা যায় না। সত্যিই তো, সুখ কোনো বস্তু নয় যে বাজারে গিয়ে টাকা দিয়ে কিনে আনা যাবে। সুখ আসে ভেতরের তৃপ্তি থেকে, সম্পর্কের ভালোবাসা থেকে, মনের শান্তি থেকে। তবে এটাও সত্যি, টাকা আমাদের জীবনে এক ধরনের শান্তি এনে দেয়।আসলে কারও কাছে পর্যাপ্ত টাকা নেই। তখন তার প্রতিদিনের জীবন চলে যায় চিন্তায় কীভাবে সংসার চালাবে, সন্তানের পড়াশোনা কীভাবে হবে, অসুস্থ হলে চিকিৎসার খরচ কীভাবে মেটাবে। এই দুশ্চিন্তার কারণে তার মন কখনো শান্ত থাকতে পারে না। অথচ যদি তার হাতে পর্যাপ্ত টাকা থাকে, সে অন্তত মৌলিক চাহিদাগুলো নিশ্চিন্তে মেটাতে পারে। ফলে মনে একটা স্বস্তি কাজ করে। এই স্বস্তিই আসলে শান্তি।

কিন্তু শান্তি মানেই সুখ নয়। টাকা দিয়ে হয়তো আপনি একটা সুন্দর বাড়ি কিনতে পারবেন, দামি গাড়ি চালাতে পারবেন, বিলাসবহুল খাবার খেতে পারবেন, কিন্তু এগুলো কোনোদিন প্রকৃত সুখের নিশ্চয়তা দেয় না। সুখ আসে সম্পর্কের বিশ্বাস থেকে, প্রিয়জনের পাশে থাকার অনুভূতি থেকে, মনের ভেতরের তৃপ্তি থেকে।টাকা আমাদের জীবনে অনেক সমস্যা কমায়, দুশ্চিন্তা হ্রাস করে এবং প্রয়োজন মেটানোর মাধ্যমে শান্তি দেয়। কিন্তু সুখ কিনতে হলে শুধু টাকা যথেষ্ট নয়, প্রয়োজন আন্তরিকতা, ভালোবাসা আর কৃতজ্ঞ মন। তাই জীবন সুন্দর হয় তখনই, যখন টাকার সঙ্গে সঙ্গে আমরা মনের ভেতরেও সমৃদ্ধ হই।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38