প্রযুক্তি আমাদের কতটা কাছে আনে আর কতটা দূরে সরিয়ে দেয়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
প্রযুক্তি আজকের যুগের সবচেয়ে বড় আশীর্বাদ। এর মাধ্যমে পৃথিবী একেবারে হাতের মুঠোয় এসে গেছে। আগে যেখানে দূরে থাকা কারো সাথে যোগাযোগ করতে চিঠি বা অনেক দিনের অপেক্ষা করতে হতো, এখন সেখানে একটি ফোন কল বা ভিডিও কলে মুহূর্তেই কথা বলা যায়। সোশ্যাল মিডিয়া, ই মেইল কিংবা চ্যাটিং অ্যাপের কারণে আমরা যে কেউ, যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে একে অপরের সাথে যুক্ত থাকতে পারি। পরিবারের সাথে দূরত্ব কমেছে, বিদেশে থাকা প্রিয় মানুষকেও আমরা প্রতিদিন দেখতে ও কথা বলতে পারি।
কিন্তু প্রশ্ন হচ্ছে প্রযুক্তি কি শুধু আমাদের কাছে এনেছে, নাকি আবার দূরে সরিয়েও দিয়েছে? বাস্তব অভিজ্ঞতায় আমরা বুঝি, অনেক ক্ষেত্রেই প্রযুক্তি আমাদের মন থেকে দূরে সরিয়ে দেয়। এখন একসাথে বসে খাওয়া বা গল্প করার সময় আমরা মোবাইল ফোনে ব্যস্ত থাকি। সামনেই প্রিয়জন বসে থাকলেও আমরা ভার্চুয়াল জগতে ডুবে থাকি। ফলে সম্পর্কের উষ্ণতা আর আন্তরিকতা কমতে থাকে।
এছাড়া প্রযুক্তির কারণে মানুষ আসল বন্ধুত্বের থেকে অনেক সময় ভার্চুয়াল বন্ধুত্বে বেশি জড়িয়ে পড়ছে। অনলাইনে হাজারো বন্ধু থাকলেও প্রয়োজনে পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা খুব কম। আবার অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা আমাদের একাকীত্ব বাড়িয়ে দেয়। অনেক সময় আমরা মনে করি, সবাই আছে, কিন্তু আসলে কেউ নেই।তাই বলা যায়, প্রযুক্তি একই সাথে আমাদের কাছে আনে আবার দূরে সরিয়ে দেয়। কাছে আনে তখন, যখন আমরা এর সঠিক ব্যবহার করি সংযোগ রক্ষা করতে, জ্ঞান অর্জনে বা দূরের মানুষকে কাছের মতো অনুভব করতে। কিন্তু দূরে সরিয়ে দেয় তখন, যখন আমরা বাস্তব সম্পর্ক ভুলে শুধু ভার্চুয়াল জগতকে আঁকড়ে ধরি।