প্রাকৃতিক দুর্যোগে গ্রামীণ ঐক্য

ChatGPT Image Apr 13, 2026, 02_25_25 AM.png

Image Created by OpenAI

প্রকৃতি কখনো শান্ত, আবার কখনো ভয়ংকর রূপ ধারণ করে। বন্যা, ঘূর্ণিঝড়, খরা কিংবা ভূমিকম্প যাইহোক না কেনো, এইসব প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে এনে দেয় ভয়াবহ বিপর্যয়। তবে এই কঠিন সময়েই গ্রামীণ সমাজে দেখা যায় এক অন্যরকম দৃশ্য অর্থাৎ ঐক্য, সহযোগিতা এবং মানবতার অসাধারণ প্রকাশ। গ্রামাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব শহরের তুলনায় অনেক বেশি। কারণ, এখানকার মানুষ কৃষি নির্ভর এবং আর্থিক ভাবে তুলনামূলক দুর্বল। ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে যায় ঘরবাড়ি, বন্যায় নষ্ট হয় ফসল, আর খরায় দেখা দেয় খাদ্য সংকট। এই সময়টাতেই মানুষ হয়ে ওঠে একে অপরের সবচেয়ে বড় ভরসা। প্রতিবেশীরা মিলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করে।

এছাড়া একে অপরের খাবার ও জলের ব্যবস্থা করে এবং অসুস্থ বা বৃদ্ধদের সাহায্য করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এছাড়া এইরকম আরো অনেক সম্মিলিত কাজ করতে দেখা যায়। আর এই সম্মিলিত প্রচেষ্টা প্রমাণ করে একতা থাকলে বড় বিপদও সহজে মোকাবিলা করা যায়। এই মানবিকতা গ্রামীণ জীবনের এক অমূল্য সম্পদ, যা শহরের কোলাহলে অনেক সময় হারিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ আমাদের অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু একটা বিষয় আরও শক্তিশালী করে তোলে আর সেটা হলো মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্য।গ্রামীণ সমাজে এই ঐক্যের বন্ধনই তাদের সবচেয়ে বড় শক্তি। দুর্যোগ আসবেই, কিন্তু একসাথে থাকলে আমরা সবকিছুই জয় করতে পারি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63506.33
ETH 1774.56
USDT 1.00
SBD 0.39