গ্রামের পুরনো বটগাছের গল্প

ChatGPT Image Mar 21, 2026, 02_19_02 AM.png

Image Created by OpenAI

গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল পুরনো বট গাছ, যেন সময়ের এক নীরব সাক্ষী। বছরের পর বছর ধরে সে দেখেছে মানুষের হাসি, কান্না, আনন্দ, দুঃখ, উৎসব আর স্মৃতির অসংখ্য গল্প। গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের সঙ্গে বট গাছের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য একটা অংশ। আমাদের গ্রামের সেই বটগাছটি ছিল বহু পুরনো। বলা যায়, প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার বিশাল ডালপালা চারদিকে ছড়িয়ে পড়ে যেন পুরো জায়গাটাকে ছায়ায় ঢেকে রেখেছে। গরমের দুপুরে সেই ছায়ার নিচে বসে মানুষ একটু শান্তি খুঁজে পায়। কৃষকরা মাঠ থেকে ফিরে সেখানে বসে বিশ্রাম নেয় আর গ্রামের বয়স্করা গল্পের আসর বসায়।

বট গাছটিকে ঘিরে রয়েছে অনেক গল্প আর কাহিনি। গ্রামের বয়স্কদের মুখে শোনা যায়- অনেক বছর আগে নাকি এখানে গ্রামের গুরুত্বপূর্ণ বৈঠক হতো। অর্থাৎ জমি সংক্রান্ত সমস্যা, পারিবারিক ঝামেলা কিংবা গ্রামের কোনো বড় সিদ্ধান্ত- সবই নাকি এই বট গাছের নিচে বসেই নেওয়া হতো। যেন গাছটি নিজেই গ্রামের একজন নীরব বিচারক। তবে গ্রামের মানুষদের মধ্যে বটগাছ নিয়ে কিছু রহস্যময় গল্পও প্রচলিত আছে। কেউ বলত, গভীর রাতে নাকি গাছের নিচে অদ্ভুত শব্দ শোনা যায়। আবার কেউ বলত, সন্ধ্যার পরে সেখানে একা না যাওয়াই ভালো। যদিও এসব গল্পের সত্যতা কেউ জানে না, তবুও এইসব রহস্যময়তা বট গাছটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.074
BTC 64860.80
ETH 1774.29
USDT 1.00
SBD 0.47