ধাঁধা, প্রবাদ ও ছড়া

ChatGPT Image Feb 13, 2026, 12_07_36 PM.png

Image Created by OpenAI

বাংলা সংস্কৃতির ভাণ্ডার যতটা সমৃদ্ধ, ততটাই গভীর। সেই ভাণ্ডারের এক অনন্য অংশ জুড়ে রয়েছে ধাঁধা, প্রবাদ ও ছড়া। এগুলো শুধু মুখে মুখে চলা কথামালা নয়। এগুলো আমাদের সমাজ, ইতিহাস, জীবনদর্শন ও লোকজ জ্ঞানকে বহন করে চলেছে প্রজন্মের পর প্রজন্ম। ধাঁধা মূলত একধরনের বুদ্ধির খেলা। আর সেই সাথে কৌতূহলকে উসকে দেওয়ার এক চমৎকার মাধ্যম। গ্রামবাংলায় সন্ধ্যের আসরে, শীতের রাতে কিংবা শিশুদের খেলায় ধাঁধা ছিল একটা অবিচ্ছেদ্য অংশ। ধাঁধার ভেতরে লুকিয়ে থাকে পর্যবেক্ষণশক্তি, যুক্তি আর বাস্তব জীবনের প্রতিফলন। যেমন- “না আছে হাত, না আছে পা, তবু চলে সারাদিন”— এই ধাঁধা আমাদের ভাবতে শেখায়। ধাঁধা আসলে বিনোদনের পাশাপাশি চিন্তাশক্তি গঠনের এক লোকজ পাঠশালা।

আর প্রবাদ হলো শত শত বছরের অভিজ্ঞতার সারাংশ। সত্য বলার ক্ষমতা একমাত্র এই প্রবাদেরই আছে। গ্রামগঞ্জে বড়দের মুখে শোনা এই প্রবাদের মধ্যেই লুকিয়ে আছে সামাজিক নীতি, নৈতিক শিক্ষা ও বাস্তব জীবনের দিকনির্দেশনা। যেমন— “যেমন কর্ম, তেমন ফল”।
এই একটি লাইনের মধ্যেই কর্মফল তত্ত্বের গভীর দর্শন লুকিয়ে আছে। আর ছড়া মানেই শুধু কবিতা নয়। ছড়ার ভেতর দিয়ে সমাজ কথা বলে আবার কখনো প্রতিবাদও উঠে আসে। মায়ের মুখে শোনা ঘুমপাড়ানি ছড়া থেকে শুরু করে লোকছড়া— এই সবই আমাদের আবেগ, স্মৃতি ও শৈশবের সঙ্গে অতোপ্রোতো ভাবে জড়িত। সবকিছু এক কথায় বলতে গেলে- ধাঁধা আমাদের ভাবতে শেখায়, প্রবাদ পথ দেখায় আর ছড়া আমাদের আবেগে বাঁচিয়ে রাখে। এই তিনটি মিলেই বাংলা সংস্কৃতির আত্মা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.074
BTC 64020.07
ETH 1810.85
USDT 1.00
SBD 0.47