লাইফ স্টাইল -- " আমাদের ঈদ আয়োজন "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ পবিত্র ঈদুল আজহা।সবাইকে ঈদের অনেক অনেক শুভেচছা।আশাকরছি সবার দিনটি খুব ভালো কেটেছে।আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে খুব সুন্দরভাবে দিনটি উদযাপন করেছি,আলহামদুলিল্লাহ।
ঈদ মানেই আনন্দ।আর এই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে পারলে আমার খুবই ভালো লাগে।আমার মনে হয় সব বিবেকবান মানুষের মধ্যে ই এই অনুভূতি গুলো কাজ করে।ঈদ মানেই মিষ্টি খাবার তো থাকবেই।আমি চাঁদ রাতে ফিরনি রান্না করেছিলাম।কারন আমার পরিবারের মিষ্টি খাবারের মধ্যে এক নম্বর পছন্দ হলো ফিরনি।তাই আমি খুব সময় নিয়ে যত্ন করে ফিরনি রান্না করি প্রতি ঈদে।আর আলহামদুলিল্লাহ সবাই খেয়ে ভিষন প্রশংসা ও করে।
সবার পছন্দ ফিরনি।তাই আমি বেশী করেই ফিরনি রান্না করি।এরপর ঠান্ডা করে বক্সে বক্সে করে ফ্রিজে রাখি।এরপর আজ সকালে এরাবিয়ান ডেজার্ট কুনাফা তৈরি করি।এই ডেজার্টটি আমার পরিবারের সবার খুবই পছন্দ করে।শুধু মিষ্টি খাবার খেলেই তো হবে না।ঝাল খাবার ও চাই।তাই সকাল সকাল আমি ভুনা খিচুড়ি ও দেশী মুরগীর মাংস আলু দিয়ে ঝোল করেছিলাম।হাসবেন্ড ছেলেকে নিয়ে নামাজ পড়ে এসে ফিরনি খেয়ে নিয়েছিল।এরপর খুব সুন্দরভাবে কুরবানির কাজ শেষ হয়ে গেলো।আমাদের বেলা ১১ টার মধ্যে ই সবকিছু শেষ হয়েছিল।এরপর বাসায় আসার পর আমি আত্মীয়-স্বজন ও গরীব অসহায় মানুষের মধ্যে বিতরন করি।
এরপর আমি সবকিছু গুছিয়ে দুপুরের রান্নার কাজে চলে যাই।আমি দুপুরের রান্না শেষ করে একসাথে সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম।দিনটি হাসি-আনন্দে কেটে গেলো।দিনের বেলা মেহমান এসেছিল।আর রাতে ও মেহমান এসেছে।আত্মীয়-স্বজন সবাই দেখা করতে এসেছিল।আমি সবাইকে খেতে দিলাম।সবাই খেয়ে,গল্প করে চলে গেল।ঈদের দিনটি এভাবেই কাজ,গল্প ও খাওয়া-দাওয়ার মধ্যে দিয়ে কেটে গেলো।ঈদের দিনটি আলহামদুলিল্লাহ চমৎকার কেটেছে।আপনাদের ঈদের দিনটি কেমন কাটলো?? জানার অপেক্ষায় রইলাম।আশাকরছি আপনাদের অনুভূতি গুলো পড়ার সুযোগ হবে।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।