আমাদের ঈদের দিনটি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
ঈদ মোবারক।সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা।মোটামুটি বেশ ভালই কেটেছে আমাদের ঈদের দিনটি। যদিও হাজব্যান্ড আমাদের সাথে নেই, আমরা মা, মেয়েরা আর ভাসুরের ফ্যামিলির সাথে বেশ এনজয় করেছি ঈদের দিনটিতে।ভাবিদের ফ্যামিলিতে মোট তিন জন, তার দুই ছেলে আর মা,আর আমরা তিন জন মিলে কাটিয়ে দিলাম ঈদের দিনটি।প্রতিবার ঈদের দিনটিতে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঘুম থেকে উঠে যাই, কিন্তু এবার একটু দেরি করে নয়টার সময় উঠে গিয়েছি।এরপর বাচ্চাদের জন্য ঈদের নাস্তা রেডি করে একটু রেস্ট নিয়ে চলে যাই বিরিয়ানি তৈরি করতে।এরপর শাওয়ার করে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই ভাসুরের বাসায়।এরপর তাদের বাসায় কিছুটা সময় কাটিয়ে চলে যাই তাদের বাসার পাসেই একটি পার্কে।প্রতিবারই তাদের বাসায় গেলে ওই পার্কে বাচ্চাদের নিয়ে বেশ উপভোগ করি।
সকালের নাস্তা।
ভাবির বাসার বিকালের নাস্তা।
উপরে গোলাপ গুলো ভাবির বাসার প্রতিবেশীর।রঙ, বেরঙের গোলাপের বাহার এই বাগানটিতে।তাদের এই বাগানে গোলাপ ছাড়া অন্য কোন ফুল নেই। খুবই চমৎকার লাগে দেখতে।
এরপর পার্কে বেশ কিছুটা সময় সকলে মিলে কাটিয়ে দিলাম।যদিও প্রচন্ড গরম ছিল কিন্তু পার্কে ওয়েদার বেশ ভালই ছিল, বাতাস ছিল।ভালো একটি সময় সকলে মিলে কাটিয়ে দিলাম সেখানে।এরপর আবার ভাবির বাসায় গিয়ে কিছুটা সময় কাটিয়ে আবার বাসায় ফিরে এলাম। এভাবেই খেটে গেল আমাদের ঈদের দিনটি।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
ঈদের দিনটি ভালো ভাবেই কাটালেন আপু।বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন বাচ্চাদের সাথে নিজেরা ও সুন্দর সময় কাটাতে পারলেন।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।ঈদ মোবারক সবাইকে।