বিদ্যুৎ মাঝে আসে নাকি যায়।

in আমার বাংলা ব্লগ3 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

৭ই বৈশাখ১৪৩৩

--------

২৫ই এপ্রিল ২০২৬


1000008201.jpg

https://pixabay.com/photos/lightbulb-pear-electricity-energy-1640351/

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমাদের দেশে বেশ কয়েকদিন যাবত বিদ্যুৎ নিয়ে বেশ ঝামেলা হচ্ছে, আমাদের দেশ কেন মোটামুটি সব দেশেই সমস্যা।এই সমস্যার জন্য মোটামুটি সবাই অসুবিধায় আছে।এক তো অনেক গরম পরেছে তার উপর এই অবস্হা। শহরে বিদ্যুৎ থাকা না মানে পানি না থাকা। আর পানি না থাকলে তো দূর অবস্থা। আসলে এই সময় বাচ্চাকাচ্চাদের পরীক্ষা তার মধ্যে এই অবস্থা। তাও দিনের বেলা কোন রকম থাকা যায় কিন্তু রাতের বেলা খুব খারাপ অবস্থা হয়।

ছোট বেলায় যখন আগে কারেন্ট যাওয়ার জন্য দোয়া করতাম যেন পড়া না লাগে।আর কারেন্ট চলে গেলে তো বাড়ির উঠানে সবাই মিলে খেলাধুলা।আগে তো মোমবাতির প্রচলন ছিলো যদিও এখন নেই বললেই চলে।মোমবাতি নিয়ে কত দুষ্টামি করতাম।তবে আগে কিন্তু এত মশার উৎপাত্ত ছিলো না। ছোট বেলার স্মৃতি গুলো বেশ মজাদার ছিলো।আগে হাত পাখার প্রচলন ছিলো।

আমি আর আমার ভাই পাখা নিয়ে বাতাস করতাম একবার আমি আর একবার ভাইয়া।আগে ভাইয়া করতো কি আমাকে বলতো তুই আগে বাতাস কর ১০০ বার তারপর আমি করতাম।প্রাশ দেখা যেত আমি ১০০ বার করার পর বিদ্যুৎ চলে আসতো।এখন এগুলো মনে পরলে বেশ হাসি পায়।

শহরে তাও থাকে গ্রামে তো একবারেই থাকে না।গ্রামের মানুষ বেশ কষ্টে দিন কাটাচ্ছে। গ্রামের মানুষ কারেন্ট এবং তেলের কারণে ঠিক মতন ফসল জমিতে পানি দিতে পারছে না,,যার জন্য বেশ একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে সামনে। গ্রামে নাকি চার্জ দেওয়ার মত ও কারেন্ট থাকে না।আগে তো তাও গাছপালা বেশি ছিলো তাই এত গরম ছিলো না এখন তো গাছপালা কমে গিয়ে গরম বেরে গেছে।বৃষ্টি ও ক ম হয়।

শুনেছি সামনের দিনগুলো নাকি আরো খারাপ যাবে।আল্লাহ যানে কেমনে কি করবে দেশের মানুষজন।

যাই হোক দিন শেষে আমাদের উচিত ভালো মানুষ হওয়া ভালো ভালো ইচ্ছে পূরন করা।আজ আর নয় আবার এসব নতুন কিছু নিয়ে আপনাদের সাথে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38