ফুটবল বিশ্বকাপ উন্মাদনা!

in আমার বাংলা ব্লগlast month

quincecreative-trophy-3471606.jpg

copyright free image from pixabay

দেখতে দেখতে আবারো ফুটবল বিশ্বকাপ চলে এলো। ফুটবল প্রেমীরা দীর্ঘ চারটি বছর অপেক্ষা করে ফুটবলের এই মহাযজ্ঞের জন্য। তাদের পছন্দের টিমের খেলা দেখার জন্য। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো! তিনটি ভিন্ন ভিন্ন দেশে এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজন হতে চলেছে। ইতোমধ্যে ফুটবল বিশ্বকাপের কারণে শহরগুলো রঙিন সাজে সেজেছে। ফুটবল প্রেমীরা তাদের পছন্দের প্লেয়ার অথবা পছন্দের টিমের ছবি দেয়ালে দেয়ালে একেঁ জানান দিচ্ছে।

বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও ইতোমধ্যে মানুষের মাঝে একটা আমেজ তৈরি হয়েছে। পছন্দের টিমের জার্সি বা পতাকা টাঙিয়ে জানান দিচ্ছে তারা কে কোন দল করে। বাজারে গেলেই এখন চোখে পরে পতাকার ছবি। প্রিয় টিমের পতাকা টাঙিয়ে রেখেছে। ফুটবল বিশ্বকাপ আসলেই মানুষের মাঝে অন্যরকম একটা আনন্দ কাজ করে। বন্ধুবান্ধব সবার সাথে দেখা হলেই চলে খেলা নিয়ে ডিসকাশন।

আমরা খেলা দেখি, খেলা নিয়ে বিশ্লেষণ করি। কোন দল জিততে পারে, কোন দল কয়টা গোল দিতে পারবে এসব নিয়ে চলে আলোচনা-সমালোচনা। আমি নিজেও একজন ব্রাজিল ফ্যান। সেই ছোটবেলা থেকেই ব্রাজিল আমার প্রিয় দল। ব্রাজিল দলটার অনেক খারাপ সময় গিয়েছে। তারপরেও ফুটবলের সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করেছি।

মানুষের মাঝে একটা বিষয় খেয়াল করা যায় বিশেষ করে যখন ফুটবল বিশ্বকাপ আসলে। যখন প্রিয় দল হেরে যায় একপক্ষ মুখিয়ে থাকে অন্যপক্ষ নিয়ে ট্রল করার জন্য। আবার যে পক্ষকে নিয়ে ট্রল করলো সে পক্ষ সহ্য না করতে পেরে ঝগড়া লেগে যায়। ব্যাপারটা আসলে আমার কাছে ভালো মনে হয় না। কারণ মেইন ফোকাসে থাকা উচিত খেলাটাকে উপভোগ করা। সেটা যে দলেরই হোক না। খেলায় হার জিত থাকবেই। তাই বলে ঝগড়া করার কোন মানে দেখি না।

তবে আপনি অন্য একটা দেশকে সাপোর্ট করছেন ভালো কথা। সবার আগে নিজের দেশের কথাটাও ভাবা উচিত। পতাকা টাঙানোর সময় খেয়াল রাখা উচিত সবার উপরে যে বাংলাদেশের পতাকাটা যেন থাকে। আমাদের উচিত সবাই মিলেমিশে খেলাটা উপভোগ করা। সবার মাঝে শুরুতে যে আনন্দটা থাকে, খেলা শেষেও যেন সেটা থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62546.27
ETH 1774.38
USDT 1.00
SBD 0.38