হঠাৎ ঠান্ডা লেগে গেল আবার

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

woman-698964_640.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । বেশ কিছুদিন পর নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম । আসলে আগের মত এখন আর ব্লগ শেয়ার করা হয় না টাইম এর অভাবে। বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততার কারণে আগের মত আর ব্লগ করতে পারে না। তাছাড়া শরীরটাও আগের মত ঠিক থাকে না , মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। যাই হোক আজকের ব্লগে এই অসুস্থতা নিয়ে কিছু কথা শেয়ার করব। এক সপ্তাহ আগেই ঠান্ডা লেগে ছিল তখন অনেক কষ্টে ঠিক হলাম। আজকে দেখি আবার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে । আসলে ঠান্ডা লাগলে শরীরের মধ্যে কেমন একটা জানি লাগে, খুব বেশি ভালো লাগে না। বর্তমানে জ্বরের কোন সমস্যা নেই , তবে নাক দিয়ে জল পড়ে যাচ্ছে। আসলে পরিস্থিতিটা একটু অস্বস্তিকর। সারাক্ষণ হাতে রুমাল নিয়ে বসে থাকতে হচ্ছে। তাছাড়া খাবার দাবারও ঠিকঠাক মতো খেতে ইচ্ছা করছে না, এই সর্দির কারণে। একবার সর্দি লাগলে মিনিমাম তিন থেকে চার দিন লেগে যায় ঠিক হতে। আজ থেকে আবার তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে , কবে সর্দি ঠিক হবে সেটা নিয়ে। এই ঠান্ডা লাগার কারণটা ঠান্ডা কোল্ড ড্রিংকস খাওয়ার কারণে হয়েছে যতদূর যা মনে হল। এবার থেকে কোলড্রিংস খাওয়ার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে যা মনে হচ্ছে।

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসSamsung Galaxy M31s
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63447.16
ETH 1663.05
USDT 1.00
SBD 0.42