ইট পাথরের শহর।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ইট পাথরের শহর সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে শহরে বাস করতে করতে ইট পাথরের সাথে সাথে আমাদের মনটাও কেমন যেন পাথরে পরিণত হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে এখন কোনো ভালোবাসা নেই এবং এই শহরের ভিতরে প্রতিনিয়ত মানুষ ছুটে চলে বিভিন্ন ধরনের কাজ করার জন্য। সারাদিনের পরিশ্রম শেষে আবার কোন নেতারা বাড়িতে ফিরে এসে এবং নিজের পরিবারকে একটু সময় দেয়ার মত সময় তাদের হাতে কখনো আর থাকেনা। আসলে ইট পাথরের শহর থেকে আমরা যদি একবার বেরিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনের মর্মটা প্রকৃত উপলব্ধি করতে পারব।
একটা জিনিস আপনি কি খেয়াল করে দেখেছেন যে এই শহরের মধ্যে মানুষের সাথে মানুষের কোন ধরনের মিল থাকে না এবং কেউ কারো সাথে কোন ধরনের সম্পর্ক রাখার চেষ্টা করে না। সবাই সবার নিজের মতো করে সামনের দিকে এগিয়ে চলে এবং কেউ কারো জীবনটাকে সুন্দরভাবে আর উপভোগ করতে পারে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব এই ধরনের ইট পাথরের মন-মানসিকতা থেকে বের হয়ে এসে একটা সুন্দর মনের অধিকারী হয়ে জীবনে সবাইকে একসঙ্গে নিয়ে বসবাস করার জন্য এবং সবাইকে নিয়ে একসঙ্গে সামের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে।
এভাবে যদি আমরা ইট পাথরের শহরের পুনরায় পরিবর্তন করে সবার মধ্যে ভালোবাসা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা এই ইট পাথরের দেয়ালের মধ্যেও ভালোবাসা খুঁজে পাবো। এজন্য প্রত্যেকটা মানুষকে অনেক ভালো হতে হবে এবং একে অন্যের বিপদে সবসময় তাদের পাশে এগিয়ে আসার চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের বিপদে এগিয়ে আসি তাহলে সেই মানুষটি অবশ্যই আমাদের ভালবাসতে চেষ্টা করবে এবং তারাও কিন্তু আমাদের বিপদের সময় আমাদের পাশে থাকার জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যাবে।
আসলে মানুষ হিসেবে যদি আমাদের মধ্যে ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আমরা কখনো প্রকৃত ভালো মানুষ হতে পারব না এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো না। তাইতো এই ইট পাথরের শহরটাকে আমরা আবার ভালবাসায় পরিপূর্ণ করতে পারি একমাত্র মানুষের ভালবাসার দ্বারা। অর্থাৎ আমরা একে অপরকে সাহায্য করবো এবং একে অপরের বিপদে এগিয়ে আসব এবং মানুষের উপকার করতে পারলে কিন্তু অবশ্যই একে অপরের প্রকৃত বন্ধু হতে পারবো। এর ফলে কিন্তু আমরা অবশ্যই এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারবো এবং ইট পাথরের শহরকে ভালোবাসার শহরে রূপান্তরিত করতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।