চেষ্টা মানুষকে উপরে নিয়ে যায়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ চেষ্টা মানুষকে উপরে নিয়ে যায় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা মানুষ যদি সব সময় চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাহলে তার চেষ্টা একদিন না একদিন অবশ্যই সফল হবে। শুধু মানুষকে চেষ্টা করে যেতে হবে ভালো কাজ করার জন্য এবং কোন কিছু যদি তাদেরকে আটকে রাখতে চায় তাহলে আমরা সেই জিনিসটাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। কেননা আমরা যদি মানুষকে উপেক্ষা করে একবার এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং সবাইকে পিছনের দিকে ফেলে আমরাই কিন্তু সর্বপ্রথম সেই সফলতা অর্জন করতে পারব।
কেননা এই পৃথিবীতে সফলতা অর্জন করতে কিন্তু সব সময় সবাই প্রতিযোগিতা করে এবং আপনার চেষ্টা যদি অন্য মানুষের চেষ্টা থেকে সব সময় কম হয় তাহলে কিন্তু তারা আপনাকে পিছনের দিকে ফেলে সামনের দিকে তারাই কিন্তু এগিয়ে যাবে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে সুন্দর সাজাতে পারবে। এজন্য সবার মাঝে আমাদের শ্রেষ্ঠ হতে অবশ্যই হবে এবং আমরা যাতে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেজন্য আমাদের সবসময় কঠোর পরিশ্রম করতে হবে। আর এভাবে পরিশ্রম করতে করতে অবশ্যই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব।
কিছু কিছু মানুষ আছে কখনো চেষ্টা না করে শুধুমাত্র ঘরের মধ্যে পড়ে থাকে এবং তার নিজেদের ভাগ্যকে দোষারোপ করে। একটা জিনিস মনে রাখতে হবে যে নিজের ভাগ্যকে দোষারোপ করে কিন্তু আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না এবং এর জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে যাতে করে আপনি জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং জীবনটাকে একটা সুন্দর সময়ের মধ্যে নিয়ে সামনের দিকে খুব দ্রুত এগিয়ে গিয়ে জীবনটাকে একটা উন্নত জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারেন। সেজন্য অবশ্যই চেষ্টা কোনো বিকল্প নেই।
আর আমরা যদি সবাই মিলে চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র একারাই জীবনে উন্নতি লাভ করতে পারব না বরং আমরা একই সাথে সবাইকে নিয়ে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে এবং দেশটাকে একটা সুন্দর উন্নত দেশ হিসেবে পৃথিবীর মাঝে তুলে ধরতে পারবেন। এজন্য সবসময় মানুষকে চেষ্টা করতে হবে বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে এবং কোন বিষয়ে যদি আপনি পরাজিত হয়ে যান তাহলে আপনার পুনরায় চেষ্টা আবার কিন্তু সেই পরাজিত জিনিসটাকে আপনার জীবনের জয় হিসেবে নিয়ে আসবে এবং আপনি খুব দ্রুত জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।