দিন দিন সবাই হারিয়ে যায়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দিন দিন সবাই হারিয়ে যায় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আমরা যতই বড় হচ্ছি এবং যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই কিন্তু আমাদের পিছনের দিকে মানুষগুলো হারিয়ে যাচ্ছে এবং তাদের কথা কিন্তু আমাদের আর কখনো মনে থাকছে না। হঠাৎ করে অনেকদিন পর যখন তাদের সাথে দেখা হয় তখন আবার সেই পুরনো স্মৃতিগুলো জেগে ওঠে এবং তাদের কথাগুলো আবার মনে পড়ে যায়। এই পৃথিবীতে এই জিনিসটা কিন্তু সবার সাথে হয় এবং এটাই কিন্তু একটা স্বাভাবিক জিনিস। অর্থাৎ যে ব্যক্তিগুলো আমাদের সাথে সবসময় থাকে না তাদের কথা কিন্তু ভুলে যাওয়া স্বাভাবিক এবং তাদের স্মৃতিগুলো আমাদের আর মনে থাকে না এবং তাদের দেখা মাত্র আবার স্মৃতিগুলো জেগে ওঠে।
যে প্রিয় মানুষগুলো এক সময় আমাদের সব থেকে বেশি কাছের মানুষ ছিল এবং তাদের ছাড়া আমাদের একটি সময়ও চলতো না সেই মানুষগুলো যখন দূরে সরে যায় তখন কিন্তু আমাদের কষ্টের আর কোন সীমা থাকে না এবং আস্তে আস্তে করে সেই মানুষগুলোর কথা আমরা ভুলে যাই এবং একটা সময় আছে সেই মানুষগুলোকে আমরা অনেক সময় দেখলেও চিনতে পারিনা। পৃথিবীর এমন নিয়ম যে যে জিনিসগুলো আপনার চোখের সামনে সব সময় থাকবে না সেই জিনিসগুলোকে আপনি ভুলে যাবেন এবং সেই জিনিসগুলোর কথা কখনো আপনি মনে রাখতে কখনোই পারবেন না।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর জন্য সেই মানুষগুলোকে সবসময় কাছে রাখার চেষ্টা করব যদি আমাদের ক্ষমতা থাকে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা দুজন মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারি এবং মানুষ যদি আমাদেরকে সব সময় ভালবাসতে পারে তাহলেই কিন্তু আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটু সুন্দর জায়গায় অবশ্যই নিয়ে যেতে পারবো।
আর এই কালের পরিক্রমায় আমরা যদি সবসময় চেষ্টা করতে পারি জীবনে সেই পিছনে ফেলে আসা মানুষগুলোর সাথে আরেকবার দেখা করার জন্য তাহলে কিন্তু অবশ্যই বাকি সময়টা আমরা তাদের সাথেই কাটাবো কেন না তাদের সাথে কাটানো সময় গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আনন্দ ছিল। এই মানুষগুলোর সাথে যখন আপনি কথা বলবে তখন দেখবেন যে আপনার জীবনের যত দুঃখ কষ্ট থাকুক না কেন আপনি আবার সেই পুনরায় আনন্দে ফিরে এসেছেন এবং আপনার জীবনটাকে তারা সবসময় একটা সুন্দর জীবনে পরিণত করার জন্য অবশ্যই তারা বিভিন্ন ধরনের অবদান রাখে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।