রক্ত কথা বলে।

in আমার বাংলা ব্লগ16 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17844315572047916644132343524389.png


সোর্স



আমরা সকলেই কোন না কোন সময় এই কথাটা অবশ্যই শুনেছি যে "রক্ত কথা বলে", তবে এই কথাটার একটা গভীর অর্থ রয়েছে। এই প্রবাদটার ব্যবহার বেশি আগেকার মানুষ করে থাকতেন এবং সেখান থেকেই মূলত আমাদের কান অব্দি বংশ পরম্পরায় পৌঁছে আসছে। আসলে একবার মানুষ এইটা অবশ্যই বিশ্বাস করতে যায় যে যেমন প্রকৃতির মানুষ অর্থাৎ যার পিতা-মাতা যেমন তার সন্তান অবশ্যই তেমনই হবে। কারণ মা বাবার শরীরের রক্তই সন্তানের শরীরে বইছে। আগেকার সময় দেখা যেত সব সময় বলতো যে যে যেমন প্রকৃতির মানুষ অর্থাৎ যে নরম স্বভাবের সহজ সরল মানুষ তাদের সন্তানেরা ও নরম স্বভাবের সহজ সহজ প্রকৃতির মানসী হয়ে থাকে, আর যে মানুষ প্রচন্ড উগ্র এবং চলাফেরা খুবই খারাপ আর তার সাথে প্রচন্ড হিংস্র অর্থাৎ গরম স্বভাবের রাগী মানুষ সেসব মানুষের সন্তানেরাও এই একই ধরনেরই হয়ে থাকে। আর এটা খেয়াল করলে আমরা অবশ্যই দেখতে পারব যে সেই সময়ের থেকে এই বর্তমান সময় পর্যন্ত এই প্রবাদ বাক্যটি একদমই মিলে যাচ্ছে। যার বাবা মা কেমন করতে হয় তার সন্তানেরা ঠিক তেমন প্রকৃতির হয়ে থাকে।


আগেকার সময়ে বিশেষ করে বিভিন্ন সম্পর্ক যুক্ত করতে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে গিয়ে বংশ ও মর্যাদা রক্ত কেমন এইসব খুব গভীরভাবে বিচার করতো। মা বাবা কেমন বংশ কেমন এইসব একদম সুক্ষভাবে যাচাই-বাছাই করে তবে সেই পরিবারের সাথে সম্পর্কযুক্ত করা হতো। এর শুধুমাত্র একটাই কারণ সেটা হল বংশ যেমন হবে তেমনি সেই বংশের উত্তরাধিকার অর্থাৎ সন্তান হবে। সেই জন্য আগেকার মানুষ এই বিষয়ে খুবই সতর্ক থাকতো এবং যেকোনো সম্পর্কে যুক্ত হওয়ার আগেই সেই মানুষটি যেমন দেখতো তার থেকে বেশি দেখত তার বংশ এবং মা-বাবা কেমন ধরনের। আসলে একথা সত্য যে মা-বাবা তার নিজের সংস্কার বিচার বুদ্ধি দিয়েই সন্তানকে ছোট থেকে বড় করে তোলে এবং সেই চিন্তাভাবনা নিয়েই সন্তানেরা বড় হয় এবং জীবনে সেই ভাবেই কাজকর্ম করতে থাকে। বর্তমানে যদিও বলা হয় বাবা-মার রক্তের পাশাপাশি সমাজব্যবস্থাও এবং পারিপার্শ্বিক পরিবেশ ও একটা মানুষকে ছোট থেকে বড় করে তোলে এবং বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ও সংস্কার দিতে থাকে। এ কথা যেমন সত্য তেমন এটাও সত্য যে বর্তমানে পারিপার্শ্বিক পরিবেশ একটা সন্তানকে গড়ে তুলতে এবং সন্তানের চিন্তাভাবনাকে নেগেটিভ বা পজেটিভ করে তুলতে অনেকটাই ভূমিকা পালন করে কিন্তু তার মধ্য দিয়েও সন্তান সুপ্তভাবে তার বাবা-মার আচার-আচরণ চিন্তাভাবনা অর্থাৎ রক্তের ভাষা অবশ্যই বলে দেয়।


আমরা খেয়াল করলে অনেক সময় এটা দেখতে পারবো যে একটা বাচ্চা ছোট থেকে বড় হয়ে উঠছে সুন্দর একটা পরিবেশ ও সামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে। ছোট থেকে সে বিভিন্ন ভালো জিনিস শিখা অর্জন করছে এবং ভালোভাবেই বেড়ে উঠছে তবুও তার মধ্যে কিছু গুণাবলী এমন থাকে এবং আচার-আচরণ এমন থাকে যেগুলো তার বাবা-মায়ের মধ্যেও দেখতে পাওয়া যায়। অর্থাৎ বাবা-মায়ের মধ্যে যদি খারাপ কোন আচরণ থাকে সেগুলো সন্তানের মধ্যে অবশ্যই ফুটে উঠবে কোন না কোনভাবে আর যদি ভালো আচরণ থাকে সেটাও সন্তানের মধ্যে অবশ্যই ফুটে উঠবে কোন না কোন ভাবে। দেখা যায় একটা ভালো পিতা-মাতা অর্থাৎ সুন্দর চিন্তা ভাবনা করে সৎ এবং সহজ সরল বাবা-মায়ের সন্তান যতই খারাপ পরিবেশে থাকুক না কেন তার ভেতর থেকে সেই ভালো মানসিকতা ফুটে উঠবেই। তাই বর্তমান পরিস্থিতিতে এসে বা বর্তমান সমাজে আমরা যতই মনে করি যে আগেকার কথা আর কোন গুরুত্ব নেই তবে সেটা সম্পূর্ণ রূপে আমাদের ভুল ধারণা হবে। কারণ কিছু কিছু জিনিস সেই পুরাতন কাল থেকে বর্তমান আধুনিক সময় পর্যন্ত একদমই সঠিক হয়ে আমাদের মাঝে বিরাজ করতে থাকে।


যে বাবা মা যেমন তার সন্তান তার বাবা মার মত হবেই সেটা অন্য কেউ যতই পরিবর্তন করার চেষ্টা করুক না কেন এবং ভিন্ন ধরনের একটি পরিবেশে রেখে সেই বাচ্চাকে বড় করে তোলার চেষ্টা করুক না কেন। শরীরের মধ্যে যে রক্ত প্রবাহ করে চলেছে এবং আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করছে সেই রক্ত আমাদের পিতা-মাতার মধ্য দিয়ে আমাদের কাছে এসছে তাই প্রত্যেকটা ব্যক্তি তার পিতা-মাতার বিশেষ কিছু গুণাবলী সারা জীবন সঙ্গে করে নিয়েই চলে। তাই আমাদের সবসময় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর এবং ভালো মনের করে গড়ে তুলতে হয় তবে নিজের আগে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে সুন্দর সহজ সরল ও ভালো মনের হয়ে উঠতে হবে। আমরা যেমন মানুষ হবো আমাদের সন্তানও তেমনই হবে তাই সন্তান যদি কোন রকম দোষ করে সেটা আগে দেখতে হবে আমাদের মধ্যে আছে কিনা। কারণ সন্তান বেশিরভাগ সময়ে তার পিতা-মাতার কাছ থেকেই চরিত্র গঠন শিখে থাকে এবং বিভিন্ন আচরণ আয়ত্ত করে আর বিভিন্ন কার্যকলাপও শিখে থাকে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38