বর্তমান পৃথিবীতে আমাদের আপন বলে কেউ নেই।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17808957488464459714523454422221.png


সোর্স



আমাদের এই বর্তমান পৃথিবীতে এতটাই নিষ্ঠুরতা বেড়ে গেছে যে মানুষ ভুলে গেছে মনুষ্যত্ব নিজেদের মধ্যে কিভাবে রক্ষা করতে হয়। বর্তমান সমাজে মানুষেরা মনুষ্যত্ব ভুলে গেছে যার কারণে বর্তমান সমাজে মানুষদের মধ্যে দেখা যায় হিংস্রতা হিংসা ও বিভিন্ন ধরনের পাগলামি। আমাদের সমাজের পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে মানুষ এখন বিবেক বুদ্ধিহীন হয়ে পড়ছে। আগেকার সময় মানুষ ছিল অনেক ধৈর্যশীল এবং কোনটা সঠিক আর কোনটা ভুল তার জ্ঞান বুদ্ধি ছিল। কিন্তু বর্তমান মানুষের মধ্যে কোন জ্ঞান বুদ্ধি লক্ষ্য করা যায় না কোনটা ভুল কোনটা সঠিক তা বিচার বিবেচনা করার কোন জ্ঞান বর্তমানে মানুষদের মধ্যে দেখা যায় না। আর সেই কারণে মানুষেরাও এখন ভুলে গেছে যে কে আপন কে পর এবং কার সাথে কেমন ভাবে আলাপ-আলোচনা ও ব্যবহার করা উচিত। মানুষ জ্ঞান বুদ্ধিহীন হয়ে হয়ে যাচ্ছে হিংস্র। কিছু কিছু মানুষের মধ্যে এমন আচরণ লক্ষ্য করা যায় যা কোন হিংস্র জন্তুদের থেকেও ভয়ঙ্কর। আসলে এমন কোন পশু হয়তো নেই যে পশু মানুষদের থেকে বেশি হিংস্র এবং অন্যদের হিংসা করে।


বর্তমানে আমরা যে মানুষকে আপন বলে মনে করি পরবর্তীতে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে দেখা যায় সে আপন মানুষটাও আমাদের আপন কোন ভাবেই থাকে না। বর্তমানে এমন পরিবেশ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে আমরা যদি মনে করি যে আমাদের সন্তান তাদের নিজের পরিবারের মধ্যে সুরক্ষিত তবে এটাও আমাদের ভুল ধারণা। বর্তমান সমাজ পরিস্থিতি এবং আত্মীয় জন অর্থাৎ আপন মানুষ এমন ভয়ঙ্কর রূপ নিচ্ছে যে কখন কার মনে কি আছে সেটা বোঝা যায় না এবং আমরা আমাদের নিজেদের পরিবার এবং আপন জনের মধ্যেই সুরক্ষিত থাকতে পারছি না। বিভিন্ন খবর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতেও আমরা আমাদের চারপাশ এবং দূর দূরান্তের বিভিন্ন খবর দেখতে পারি যেখানে দেখা যায় কন্যা সন্তান নিজের পরিবার দ্বারা হেনস্থা হচ্ছে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অর্থাৎ কোনো সন্তান নিজের পরিবারেই সুরক্ষিত নয় আর বাইরের মানুষের দ্বারা তো কোনোভাবেই সুরক্ষিত থাকতেই পারে না। আবার অন্যদিকে দেখা যায় নিজের স্বার্থে নিজের পরিবারের মানুষই নিজের সন্তানকে খুন করছে।


কখনো দেখা যায় নিজের মা খুন করছে আবার কখনো দেখা যায় নিজের বাবা অথবা আত্মীয় যাদের তারা আপনজন বলে মনে করতেন তারাই ক্ষতি করে দিচ্ছে। আসলে বর্তমান সমাজে আমরা কারোর উপরেই বিশ্বাস করতে পারি না যে এই মানুষটি আমাদের ভালো চায় এবং এই মানুষটির কাছে আমরা নিরাপদ এবং সুরক্ষিত। বর্তমান সমাজে আমাদের পারিপার্শ্বিক পরিবেশের মানুষ যেমন আমাদের জন্য ক্ষতিকর তেমনই আমাদের পরিবারের মানুষও ক্ষতিকর হয়ে উঠছে আর সেখানে মা-বাবাও পিছিয়ে থাকছে না। সব বাবা-মার সমান না হলেও বর্তমান সমাজে কিছু এমন মা-বাবা ও লক্ষ্য করা যায় যারা নিজের স্বার্থে জীবনের ভুল সিদ্ধান্তের জন্য নিজের সন্তানের জীবন নষ্ট করে দেয় আবার নিজের সন্তানকেই মৃত্যুর মুখে ঠেলে দেয়। বর্তমান সমাজে কতটা ভয়ঙ্কর হয়ে গেছে তা আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারব না। তাই আমাদের সব সময় সমাজের বিভিন্ন মানুষ থেকে যেমন সুরক্ষিত থাকতে হবে আর কাউকে বিশ্বাস করা যাবে না তেমনি অবিশ্বাসের জায়গায় রাখতে হবে আমাদের নিজেদের পরিবারের মানুষগুলিকেও।


আমাদের অবশ্যই মনে রাখতে হবে বর্তমান সমাজ যেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ভয়ংকর সমাজে আমাদের আপন বলে কেউ নেই। আমাদের চারপাশে প্রত্যেকে এই স্বার্থপর এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য যখন তখন আমাদের যেকোনোভাবে ক্ষতি করে দিতে পারে এমনকি আমাদের জীবনের অনেক বড় ক্ষতি করে বসতে পারে। তাই অন্য কারোর পরে কখনোই বিশ্বাস করা যাবে না। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রেখে প্রত্যেকটা মানুষের আচরণ আমাদের প্রতি কেমন সেটা লক্ষ্য রাখতে হবে। যখনই আমরা আমাদের প্রতি কারোর আচরণ সন্দেহজনক বলে মনে করব তখনই তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রিয় একান্তই আমরা নিজেরা। আমাদেরকে আমরা যত ভালোবাসি তার থেকে বেশি আমাদের অন্য কেউ কখনোই বেশি ভালবাসতে পারে না। আমাদের শুভাকাঙ্ক্ষী একমাত্রই আমরা নিজেরাই বর্তমান সমাজে আমাদের আপন বলতে কেউ নেই সবাই স্বার্থপর এবং সুযোগ সন্ধানী।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61807.58
ETH 1628.89
USDT 1.00
SBD 0.41