কখনো কখনো কাজের সুবিধা করতে গিয়ে আরো অসুবিধা হয়ে যায়।

in আমার বাংলা ব্লগ17 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17841799454572375344877538256518.png


সোর্স



আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে থাকি সারাদিন। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে আমাদের জীবনটা কিভাবে অতিবাহিত হয়ে যায় আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। জীবনে এমন অনেক কাজ থাকে যা আমাদের জন্য করে ওঠা অনেক কষ্টকর এবং কঠিন হয়ে যায় সেইসব কাজ আমরা অনেক সময়ে সহজ করে তোলার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি। কিন্তু আমাদের সব ধরনের পন্থা বা টেকনিক সবসময় আমাদের সুবিধার জন্য হয় না। আমরা আমাদের জীবনে এমন অনেক কাজ আছে যা সহজ হচ্ছে না আমাদের দ্বারা করা সেই জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করতে গিয়ে সে কাজটা আরো বেশি জটিল হয়ে উঠেছে। আসলে আমরা সব সময় যা ভাবি সেটা সব সময় কার্যকর হয় না, কিছু কিছু সময় আমাদের চিন্তাভাবনা মত কাজ হলেও কিছু কিছু সময় আমাদের চিন্তাভাবনা যেমন থাকে তা ঠিক বিপরীতে কাজকর্ম হতে থাকে। অর্থাৎ আমরা কাজকর্ম সহজ করার জন্য যে কাজটা করছি সেটা সহজ না হয়ে উপরন্ত আরো জটিল হয়ে যায় এবং আমাদের জন্য অনেক বেশি প্রথমের থেকেও দ্বিগুণ কষ্টকর হয়ে যায়।


আসলে আমরা মানুষ তাই আমাদের চিনতে ভাবনাও ঠিক ভুল উভয় মিশ্রিত হয়েই রয়েছে। আমরা সব সময় যেটাকে সঠিক বলে মনে করছি এবং যে কাজটা করছি সে কাজ সবসময় সঠিক কোনভাবেই হয়ে ওঠে না। কিছু কিছু সময় আমরা ভালোর জন্য কিছু কাজ করে থাকলেও সেটা খারাপ হয়ে যায় এবং কাজ সহজ করার জন্য কাজ করে থাকলেও সেটা আরো জটিল হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে আমাদের জীবন আরো সুন্দর করে তোলার জন্য বা আমাদের কষ্টকর মুহূর্তগুলোকে ভালো করার জন্য বা কষ্ট একটু কম করার জন্য আমরা কোন একটি পদক্ষেপ নিলে হয়তো আমাদের জীবনের কষ্ট একটু কমে যাবে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে আমাদের এই পদক্ষেপ আমাদের জীবনের কষ্ট কমার বদলে উল্টা আরো বেড়ে যেতে পারে। কিছু কিছু মানুষ আমাদের জীবনে এমন হয় যারা আমাদের জীবনের কষ্ট কম করতে পারে নিমেষের মধ্যে আবার কিছু কিছু মানুষ আছে যারা আমাদের জীবনে কষ্ট শুধুমাত্র বাড়িয়ে তুলতেই পারে। কারণ এইসব মানুষ আমাদের কষ্টে কোনোভাবেই কষ্ট পায় না বরং আমাদের কষ্টে তাদের কোন কিছুই যায় আসে না।


আবার আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের জীবনকে এমন সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে এবং আমাদেরকে এতটাই ভালোবেসে থাকে যে তাদের মুখের হাসি দেখলেই আমাদের সব ধরনের কষ্ট দূর হয়ে যায়। কারণ এইসব মানুষ আমাদের কষ্ট মনের ভেতর থেকে অনুভব করতে পারে এবং আমরা বলার আগেই আমাদের কষ্টগুলোকে দূর করে দিতে পারে। তাই এইসব মানুষ যদি আমাদের অসময়ে বা আমাদের খুব কঠিন সময় থাকে তবে আমাদের কষ্ট এবং আমাদের কঠিন কাজটিও অনেক সহজ হয়ে যায় তার জন্য আমাদের আলাদা করে অন্য কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় না। এইসব মানুষ আমাদের কাছে থাকলেই আমাদের জীবনের সবথেকে কঠিন কাজটি ও সহজ ভাবে আমরা করে উঠতে পারি। কিছু কিছু মানুষ এমন আমাদের জীবনে থাকে যারা আমাদের জীবনের কঠিন সিদ্ধান্ত এবং অনেক কঠিন কর্ম কেউ সহজ করে তোলে আর কিছু মানুষ এমন আছে যারা আমাদের জীবনকে শুধুমাত্র কঠিন করে তুলতেই চেষ্টা করে। তাই আমাদের অবশ্যই বুঝতে হবে আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকে আমরা কিভাবে সহজ করে তুলবো।


কিছু কিছু মানুষ এমন আছে যাদের সংস্পর্শে থাকলে আমাদের জীবনের কষ্টকর অর্ধেকের বেশি কাজ সহজ হয়ে যায় আবার কিছু কিছু মানুষ আছে যাদের সংস্পর্শে থাকলে আমাদের জীবন যেমন কষ্টকর হয়ে যায় তেমন আমাদের জীবনের বিভিন্ন ধরনের কষ্টকর কাজ আরো বেশি কষ্টকর হয়ে যায়। ভাই আমাদের সব সময় সচেতন ও সতর্ক থাকতে হবে আমাদের বিভিন্ন পদক্ষেপ এবং সিদ্ধান্ত নিয়ে। কারণ আমাদের একটি কর্মফল এবং একটি সিদ্ধান্ত আমাদের জীবনকে যেমন অনেক সহজ করে তুলতে পারে তেমনই অনেক কষ্টকর ও করে তুলতে পারে। জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত খুবই ভেবেচিন্তে এবং সতর্কভাবে নেওয়া উচিত। এছাড়াও আমরা কোন মানুষের সংস্পর্শে রয়েছি এবং কোন মানুষের সংস্পর্শ আমাদের থাকা উচিত সে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আসলে আমাদের জীবন সম্পর্কে অন্য কেউ তেমন ভাবনার চিন্তা করবে না এবং আমাদের কষ্ট কমাতে কেউ নিজে থেকে সাহায্য করবে না তাই আমাদের কথা আমাদেরই ভাবতে হবে এবং আমাদের জীবনের কষ্ট লাঘবের চেষ্টা আমাদের নিজেদেরই করতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38