না চাইলে কখনো কিছু পাওয়া যায় না।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এমনকি আশেপাশে চারিদিকের পরিবেশেও খেয়াল করলেই দেখতে পাবো না চাইলে কখনো কেউ কিছু পায় না এমনকি আমরাও ছোটবেলা থেকে কোন কিছুই না চাইতে পাইনি। আমরা যদি আমাদের প্রয়োজনীয় জিনিস বা আমাদের প্রয়োজন মানুষকে না বলি এবং প্রয়োজনমতো সেই জিনিসটা না চাই তবে আমাদেরকে কেউই কখনো কোন কিছু দেওয়ার প্রয়োজন বলে মনে করবে না। সেজন্য সবসময় আমাদের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র মুখ ফুটে চাইতে হবে সেটা বাবা-মা হোক বা বাইরে অন্য কোন ব্যক্তি যেই হোক না কেন। আমাদের প্রয়োজনীয় জিনিস সবসময় আমাদেরকে নিজেদেরই চেয়ে নিতে হবে বা অর্জন করে নিতে হবে। আমরা কখনোই এটা আশা করতে পারি না যে আমাদের প্রয়োজনমতো কোন ব্যক্তি আমাদেরকে সেই জিনিস দিয়ে দেবে। আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি আছে যারা এই ব্যাপারটা মোটেও বোঝে না এবং মনে করে যে আমার এখন এটা প্রয়োজন ওই ব্যক্তিটি আমাকে সময়মতো সেই জিনিসটা এসে দেবে এবং এটা তার দায়িত্ব বা কর্তব্য আমাকে সময় মতো সে জিনিসটা দেওয়া।
কিন্তু আমরা যদি এমনটা মনে করি তবে এটা পুরোপুরি ভুল ধারণা আমাদের হবে কারণ কি অন্য কারোর দায়িত্ব হলেও সেই জিনিসটাও আমাদের চেয়ে নিতে হয়। বর্তমানে মানুষকে দায়িত্ব কর্তব্য প্রতিনিয়ত মনে করিয়ে দিতে হয় এছাড়াও প্রত্যেক মানুষ নিজে নিজে কাজে সর্বদাই ব্যস্ত থাকে এবং বিভিন্ন কাজের সম্পর্কে চিন্তিত থাকে। তাই আমরা যদি মনে করি যে সে আমাদের সময় মত আমাদের চাহিদা পূরণ করার জন্য সবসময় প্রস্তুত এটা আমাদের একদমই ভুল ধারণা আমাদের প্রয়োজন মতোই এবং সময়মতো সবকিছু আমাদের সেই সব ব্যক্তির কাছ থেকে চেয়ে নিতে হবে যেসব ব্যক্তি থেকে আমাদের যে চাহিদাগুলো থাকে। যদি দুপুরে করা রোদের মধ্যে আমাদের লেবু জল অথবা সাধারণ জল খেতে ইচ্ছা করে বা জল তেষ্টা পায় সেটাও আমাদের কোন ব্যক্তির কাছে চেয়ে খেতে হবে এবং আমাদের ক্লান্তি তাকে বোঝাতে হবে। এমন কোন ব্যক্তি নেই যারা আমাদের ক্লান্তি বোঝার জন্য বসে আছে বা আমাদের জল বা লেবু জল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের সব সময় আমাদের প্রত্যেকটা প্রয়োজন নিজে বুঝে সময়মতো সেটা অন্যদের কাছ থেকে চেয়ে নিতে হবে।
আমরা ছোটবেলা থেকেই শুনেছি বিভিন্ন গুরুজনদের কাছ থেকে যে "বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না" এই কথাটা খুবই বাস্তব কারণ বাচ্চা যদি না কাঁদে তবে মা বুঝতে পারবে না যে তার খিদে পেয়েছে। তেমনই আমরা যদি আমাদের প্রয়োজনগুলো মানুষের সামনে তুলে না ধরি তবে তারাও বুঝতে পারবে না যে আমাদের কি চাহিদা রয়েছে। আমাদের ছোটবেলা থেকেই বাবা-মাকেও প্রতিনিয়ত আমাদের চাহিদাগুলো বলতে হয় তবেই তারা আমাদের চাহিদাগুলো পূরণ করে। তাই কারো কাছ থেকে কোনরকম আশা করা যাবে না এদের সেই ব্যক্তি সময় মত আমাদের সব চাহিদা পূরণ করবে এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং প্রয়োজন মেটাবে। আমাদের সব সময় আমাদের চাহিদাগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে এবং নিজের চাহিদা অনুযায়ী সেগুলো নিতে হবে। আমাদের চারপাশে এমন অনেক ব্যক্তি আছে যারা মনে করে যে তারা উপার্জন করে এবং ভীষণ কষ্ট করে পরিবারকে ভালো রাখছে পরিবারের চাহিদা পূরণ করছে তাই তাদেরও কর্তব্য তার চাহিদার এবং কখন কি প্রয়োজন সেটা খেয়াল রাখার।
কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে কার মনে কি রয়েছে বা কার কি চাহিদা সেটা আমরা কোনভাবেই জানতে পারবো না অবশ্যই আমাদের নিজেকেই মুখ ফোটে বলতে হবে যে আমাদের কি চাহিদা রয়েছে। সবারই দায়িত্ব-কর্তব্য রয়েছে এবং সেটা পালন করা তার নিজস্ব দায়িত্ব কিন্তু কার কি চাহিদা সেটা না বললে কোনভাবেই বুঝে নেওয়া সম্ভব নয়। তাই আমরা যতই অন্যের জন্য কঠোর পরিশ্রম করি না কেন তারপরেও আমাদের এই চাহিদাটা আবার চিন্তাভাবনা কোনভাবেই রাখলে চলবে না যে অন্যরাও আমাদের কষ্ট বুঝবে এবং আমাদের মনের ইচ্ছা চাহিদা সবকিছু বুঝবে এবং সেই অনুযায়ী আমাদের চাহিদা পূরণ করবে। আমাদের প্রতিনিয়ত নিজের চাহিদা মুখ ফুটে বলতে হবে তবে এটা আশা করলে চলবে না যে আমাদের প্রত্যেকটা চাহিদাই আমাদের প্রিয় মানুষ বা পরিবারের মানুষ পূরণ করবে। কিছু কিছু চাহিদা পরিবার এবং প্রিয় মানুষ পূরণ করতে পারলেও আমাদের নিজস্ব বেশিরভাগ চাহিদা আমাদের নিজেদেরই পূরণ করার ক্ষমতা গড়ে তুলতে হবে এবং নিজের চাহিদা প্রয়োজন ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিজেদেরই মেটাতে হবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।