আমাদের কিছু আচরণ উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়।

in আমার বাংলা ব্লগ4 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1780203190785536608031539267437.png


সোর্স



আমরা প্রত্যেক মানুষই জীবনে উন্নতি করার চেষ্টা করি এবং সেই চেষ্টা অনুযায়ী বিভিন্নভাবে বিভিন্ন কর্ম করতে থাকি। তবে এমনও অনেক মানুষ আছে যারা জীবনে উন্নতি করতে তো চায় প্রচুর অর্থ উপার্জন করতে চায় এবং নিজের প্রয়োজনমতো সবকিছু পেতে চায় তবে পরিশ্রম করতে খুবই ভয় পায়। অর্থাৎ এই মানুষগুলো খুবই অলস প্রকৃতির হয়ে থাকে এবং পরিশ্রম না করার কারণে কোনোভাবেই উন্নতি করতে পারে না। যেসব মানুষ পরিশ্রমে ভয় পায় সেসব মানুষ উন্নতি করার চেষ্টা করলেও কোনভাবেই উন্নতি করতে পারবে না। কারণ পরিশ্রম খুবই বড় একটি কারণ জীবনের উন্নতি করার। জীবনে অলসতা ভুলে পরিশ্রম যদি ঠিকমত আমরা করতে পারি তবে অবশ্যই জীবনে আমাদের উন্নতি আসবেই। তবে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের অযথা পরিশ্রম করলে চলবে না। আমাদের সব সময় হার্ডওয়ার এবং স্মার্ট ওয়ার্ক দুটোই একসাথে করতে হবে এবং অনেক সময় দৈহিক পরিশ্রম ছাড়াই মস্তিষ্ক দিয়ে আমরা যদি বিচার বিবেচনা করি আর বুদ্ধি খাটিয়ে কোন কাজ করি তবে আমাদের উন্নতি করা সম্ভব।


তাই সবার আগে প্রয়োজন পুরো পরিকল্পনা, জীবনে উন্নতি করার জন্য আমাদের যে কঠোর পরিশ্রম বা মানসিক পরিশ্রম করা প্রয়োজন তার জন্য সবার আগে প্রয়োজন পূর্ব পরিকল্পনা করা। আমাদের পরিকল্পনা যদি সঠিক হয় এবং সঠিকভাবে আমরা আমাদের পরিকল্পনা কার্যকারী করতে পারি তবে আমাদের উন্নতিতে কেউ বাধা দিতে পারবে না। তাই আমাদের অবশ্যই পুরো পরিকল্পনা করে চলতে হবে যা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের জীবনে আমাদের কিছু কিছু আচরণের জন্য এইসব কর্ম করার ফলেও সবকিছুই ব্যাহত হয়ে যায় অর্থাৎ আমরা আমাদের জীবনে যতটা উন্নতি আশা করি তাদের উন্নতি করতে পারি না। আমরা যদি কঠোর পরিশ্রম করি এবং সুন্দর পরিকল্পনা করি তবুও আমরা যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না রাখতে পারি তবে আমার কোন কাজেই সফল হতে পারব না আমাদের নিজেদের কর্মের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস রাখতে হবে। তবেই আমরা যে কোন কাজে সুন্দরভাবে সফল হতে পারব।


আমাদের যেমন উন্নতিমূলক কাজ করতে থাকতে হবে অর্থাৎ নতুন কিছু তৈরি বা সৃষ্টির কাজে আমাদের নিয়োজিত থাকতে হবে তেমনি আমাদের যে পুরনো জিনিসটা রয়েছে সেটা অবশ্যই মেইনটেন রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের উপার্জন দিয়ে নতুন কোন ব্যবসা করতে চাই তবে সেই ব্যবসায় যতটা আমাদের পরিশ্রম এবং মনোযোগ দিতে হবে তেমনি আমরা পুরনো যে কাজটি থেকে এই পর্যন্ত উন্নতি করেছি সেই কাছ থেকেও যথাযথ সম্মান দিয়ে পরিশ্রম এবং মনোযোগ দিয়ে সুরক্ষিত এবং মেন্টেন করতে হবে। আমাদের যেমন নতুন জিনিস সৃষ্টি করতে থাকতে হবে এবং সেটাকে সুন্দরভাবে বিস্তার করতে হবে তেমনি আমরা যদি আমাদের গোড়া শক্ত রাখে এবং যেখান থেকে আমরা উঠেছি সেই জায়গাটা না ভুলে সবকিছু সুন্দরভাবে ভারসাম্য বজায় রাখি তবেই আমরা জীবনে উন্নতি করতে পারব। আসলে ভারসাম্য বজায় রাখা সব দিকটা সঠিকভাবে মেইনটেইন করা এটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি সব দিক সঠিকভাবে দেখতে পারি তবে আমাদের কোন দিকটাই ভারসাম্যহীন হবে না এবং আমরা সহজেই আমাদের চাহিদা পূরণ করতে পারব এবং জীবনে উন্নতি করতে পারব।


আমরা যদি এইসব কোন কাজে না করি এবং শুধুমাত্র অলস মস্তিষ্ক হয়ে পড়ে থাকি পরিশ্রম না করি জীবনের সঠিক পরিকল্পনা না করি এবং সব দিকটা সুন্দরভাবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা না করি তবে আমাদের জীবনে কোন ভাবেই উন্নতি হবে না। অনেক মানুষই দেখা যায় প্রতিনিয়ত নেগেটিভ আচরণ করতে থাকে সেগুলো আমাদের জীবনে উন্নতির কথা অনেক বেশি বাধা হয়ে দাঁড়ায়। অনেকেই দেখা যায় প্রতিনিয়ত বলতে থাকে যে আমার কাছে টাকা নেই বস্ত্র নেই সঠিক বাসস্থান নেই অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে সবসময় অভিযোগ দিতে থাকে যে তার কিছুই নেই। এই নেই মূলক চিন্তাভাবনা মানুষকে অনেকটাই পিছিয়ে দেয় তাই যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থেকে সেখান থেকেই আমাদের সব সময় শুরু করতে হবে। আর তার সাথে আমরা যদি সব সময় নিজের শরীরকে নিয়ে অসুস্থ বোধ করি এবং মানুষকে প্রতিনিয়ত বলতে থাকি যে আমরা অসুস্থ এবং সহানুভূতি আশা করি তবে সহানুভূতি তো পাওয়া যাবে না উপরন্তু আমরা মানসিকভাবে অসুস্থ বলতে বলতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বো আর এর ফলে আমাদের উন্নতির পরিবর্তে অবনতি ঘটতে থাকবে। তাই জীবনে উন্নতি করতে গেলে সবার আগে আমাদের নিজেদের আচরণ, চিন্তাভাবনা এবং কার্যকলাপ সঠিক রাখা দরকার।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.077
BTC 64009.24
ETH 1781.81
USDT 1.00
SBD 0.47