নীরবতা কখনোই ভালো নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নীরবতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


silence-7039555_1280.webp



লিংক


এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমরা যতই নীরব থাকার চেষ্টা করি না কেন অন্যান্য মানুষগুলো সব সময় আমাদের উপরে উঠে আমাদের ক্ষতি করার চেষ্টা করে এবং তারা সব সময় আমাদের কষ্ট দিতে চায়। আসলে এই পৃথিবীতে আমরা যদি সব সময় মুখ বুজে সব কিছু নীরবে সহ্য করে নেই তাহলে আমাদের অন্যায় অত্যাচার সারা জীবন সহ্য করে দিতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় এইসব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমরা সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে সেই জিনিসটাকে আটকাতে পারবো। না হলে আমাদের সেই অত্যাচার সারা জীবন সহ্য করে যেতে হবে।


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় নীরবতা পালন করে জীবনটাকে সুখ-শান্তিতে কাটানোর চেষ্টা করে। আসলে শান্ত শিষ্ট ব্যক্তি টাই জীবনের যতই সুখে শান্তিতে থাকুক না কেন তারা কিন্তু কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারে না। আসলে আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং এই অন্যায় অত্যাচার আমাদের উপর দিন দিন আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে এই পৃথিবীতে সুখে শান্তিতে বেঁচে থাকতে গেলে সর্বপ্রথম আমাদেরকে প্রতিবাদী গড়ে তুলতে হবে।


আসলে আমরা যদি প্রতিবাদী হতে না পারি তাহলে কিন্তু সবাই আমাদের উপরে অন্যায় অত্যাচার করে যাবে এবং আমাদের উপর তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের শোষণ চালিয়ে যাবে। আসলে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা মানুষকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয় এবং সেই যুদ্ধে জয়ী হয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হয়। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের এই নীরবতার জীবন থেকে বের হয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে কখনো উপভোগ করতে পারবোনা এবং জীবনের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।


এজন্য আমরা কখনো নিজেদের মধ্যে নীরব না থেকে বরং সবসময় সংগ্রামী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করব। আর আমরা যদি সংগ্রামী হতে পারি তাহলে কেউ কখনো আমাদেরকে আর কোন ক্ষতি করতে পারবে না এবং সব সময় আমরা অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারব। এজন্য জীবনটাকে সঠিকভাবে আমরা যদি উপভোগ করতে চাই তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো এবং সব সময় চেষ্টা করব যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে আমরা যদি সামনের দিকে এগিয়ে এগিয়ে জীবনটাকে উপভোগ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের সকল ধরনের কষ্ট দূর হয়ে যাবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63976.84
ETH 1788.48
USDT 1.00
SBD 0.39