মনের সাথে শরীরের সম্পর্ক
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের সাথে শরীরের সম্পর্ক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে আমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে আমাদের কোন কাজে কখনো মন বসে না। অর্থাৎ আমাদের শরীরের সাথে আমাদের একটা মনের আলাদা সম্পর্ক রয়েছে। আসলে মানুষ এখন নিজেদের শরীরের প্রতি তেমন একটা কখনো গুরুত্ব দিতে চেষ্টা করে না। অর্থাৎ তারা সবসময় মনে করে যে যেহেতু এই জীবনে তাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে তাদেরকে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু শরীর যদি কখনো ভালো না থাকে তাহলে আমাদের কাজের প্রতি কখনো মন বসবে না এবং আমরা সেই কাজটি কখনো সঠিকভাবে সম্পন্ন করতে পারবোনা।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের শরীরটাকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করি তাহলে তাদের প্রতি আমাদের আলাদা একটা ভালোবাসা সৃষ্টি হবে এবং প্রত্যেকটা কাজ আমরা অনেকটা মনোযোগ সহকারে সমাধান করার চেষ্টা করতে পারব। কিছু কিছু মানুষদেরকে আমরা দেখতে পাই যারা সবসময় তাদের শরীরের দিকে খেয়াল না করে বরং সবসময় কঠোর পরিশ্রম করতে চেষ্টা করে। যদিও তাদের কাজের প্রতি কিন্তু একটা আলাদা ধরনের ভালোবাসা আছে এবং ভালো কাজ করে তারা সবসময় সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করে। কিন্তু তাদের একটা দিনই মনে রাখতে হবে যে কাজ করার জন্য কিন্তু একটা সুস্থ শরীরের অবশ্যই প্রয়োজন রয়েছে।
অর্থাৎ আপনি যদি কাজ করতে করতে অসুস্থ হয়ে যান তাহলে সেই কাজটা কিন্তু আপনি দ্রুত আর কখনো সমাধান করতে পারবেন না। এজন্য প্রত্যেকটা কাজের পাশাপাশি নিজেদের শরীরের অবশ্যই যত্ন নিতে হবে। আসলে শরীরের সাথে মনের একটা গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার যখন মন ভালো থাকবে না তখন কিন্তু আপনার শরীর কখনো ভালো থাকবে না। আবার আপনার শরীর খারাপ থাকলেও কিন্তু আপনার মন ভালো থাকবে না। অর্থাৎ শরীর এবং মন দুটোই একে অন্যের সঙ্গে একইভাবে সম্পর্কযুক্ত। তাইতো জীবনে উন্নতি লাভ করতে গেলে এই দুটো জিনিসেরই অবশ্যই প্রয়োজন রয়েছে। তাইতো আমরা সব সময় প্রত্যেকটা জিনিস শরীর সুস্থ রেখে সমাধান করার চেষ্টা করব।
এভাবে যদি আমরা সবসময় প্রত্যেকটা জিনিস সমাধান করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনে আমরা উন্নতি লাভ করতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় চেষ্টা করি যাতে করে আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারি। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের শরীরটাকে সুস্থ রেখে সাংবাদিক এগিয়ে চলার জন্য। আবার আপনার শরীর যদি সুস্থ না থাকে তেমনি আপনার কোন কিছু আর কখনো ভাল লাগবে না। এজন্য জীবনের যা কিছুই করি না কেন সর্বপ্রথম আমরা আমাদের শরীরটাকে সুস্থ রাখব এবং শরীর সুস্থ রেখে অন্যান্য কাজ করার চেষ্টা চালিয়ে যাব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।