গ্রামের জীবনযাত্রা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গ্রামের জীবনযাত্রা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমার কাছে সবুজ জীবনযাত্রা অপেক্ষা গ্রামের জীবনযাত্রা অনেক বেশি ভালো মনে হয়। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোন গ্রামে ঘুরতে যাবেন দেখবেন যে একই সাথে গ্রামের প্রত্যেকটা মানুষ আপনার সাথে দেখা করতে চলে আসছে এবং আপনার সাথে তারা এত সুন্দর ব্যবহার করবে যাতে করে আপনি তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে তাদের প্রতি আপনার একটা ভালোবাসা জন্ম নেবে এবং সেই ভালোবাসার থেকে আপনি তাদের জন্য যে কোন কিছু করতে প্রস্তুত থাকবেন। আসলে গ্রামের মানুষের জীবনযাত্রা অনেকটা সহজ সরল প্রকৃতির হয়ে থাকে এবং তারা সবসময় অন্য মানুষকে ভালোবাসার চেষ্টা করে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই গ্রামীন জীবনের জীবনযাত্রা সবাইকে একটা জিনিস শিক্ষা দেয় যে তারা অর্থের দিক থেকে যতই ছোট হোক না কেন তারা কিন্তু মানসিক দিক থেকে অনেক বেশি বড়। অর্থাৎ আমরা সব সময় চেষ্টা করব যাতে করে এই গ্রামের জীবনযাত্রা থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করি। আসলে গ্রামের মানুষগুলো অনেকটা সহজ সরল প্রকৃতির হয়ে থাকে এবং তাদের জীবনের লোভ লালসা বলতে কোন কিছুই থাকে না। তাদের জীবনের একটি মাত্র চাহিদা থাকে যাতে করে তারা তিন বেলা ভালোভাবে খাবার গ্রহণ করে তাদের জীবনটা কাটাতে পারে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনটাকে গ্রামীণ লোকেদের মত করতে পারি তাহলে দেখবেন যে আমাদের জীবনে আর কোন ধরনের সমস্যা থাকবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রামের মানুষগুলো যেহেতু সহজ সরল প্রকৃতির তাই তাদের যদি কেউ কোন ধরনের ক্ষতি করে তা আর বিনিময় কিন্তু তারা কখনো সেই মানুষের ক্ষতি করে না এবং তারা তাদের নিজেদের কষ্টকে বুকে রেখে সব সময় দূরে সরে থাকার চেষ্টা করে। এজন্য আমরা সবসময় এই সকল মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং তাদের যদি কোন ধরনের বিপদে হয় তাহলে কিন্তু আমরা সবাই মিলে একসাথে তাদের সাহায্য করার জন্য চেষ্টা করব।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই গ্রামীন জীবনটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনটাকে প্রভাবিত করে এবং শিক্ষা দিয়ে যায় যাতে করে জীবনে লোভ-লালসা ত্যাগ করে শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করাই দরকার। আসলে আমার তো মাঝে মাঝে মনে হয় এই শহরে জীবন ছেড়ে আবার পুনরায় গ্রামে চলে যায় যেখানে গ্রামের সহজ সরল মানুষেরা বসবাস করে এবং তাদের সাথে বাকি জীবনটা যাতে কাটাতে পারে। আসলে ভাগ্যে যে কি লেখা আছে তা কিন্তু আমি কখনো বুঝতে পারবো না এবং আপনারাও কেউ কখনো বুঝতে পারবেন না। তবুও কেন জানি আমার মনটা বারবার চলে যায় গ্রামের জীবনযাত্রার সেই সুন্দর মুহূর্তে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।