চাহিদার কোন শেষ নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চাহিদা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


social-media-3846597_1280.webp



লিংক


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে প্রায় বিভিন্ন ধরনের মানুষ আছে তাদের জীবনে চাহিদা সব সময় আলাদা ধরনের হয়ে থাকে এবং তারা তাদের চাহিদা পূরণ করার জন্য দিনরাত কিন্তু কঠোর পরিশ্রম করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের চাহিদা পূরণ করার জন্য সব সময় চেষ্টা করি তাহলে সর্বপ্রথম একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় কঠোর পরিশ্রম করব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আসলে এই জীবনে যদি আমরা পরিশ্রমের দ্বারা আমরা আমাদের চাহিদা গুলো পূরণ করতে পারি তাহলে অবশ্যই আমরা যে বলে সফলতা অর্জন করব।


আসলে যারা অনেক বেশি লোভী ব্যক্তি তাদের জীবনে কিন্তু চাহিদার কোন শেষ নেই। অর্থাৎ তারা সব সময় তাদের জীবনের চাহিদা গুলো পূরণ করার জন্য চেষ্টা করে এবং কোন একটা যদি কমতি থেকে যায় তাহলে সে জিনিসটা পূরণ করার জন্য কিন্তু তারা যে কোন কিছু করতে পারে। আসলে এই লোভী মানুষগুলোর থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে অবশ্যই মানুষের কিছু কিছু মৌলিক চাহিদা রয়েছে এবং এই মৌলিক চাহিদা ছাড়া যে চাহিদা গুলো রয়েছে সেগুলো হলো মানুষের আরাম আয়েশে থাকার জন্য। আর প্রত্যেকটা মানুষ তার জীবনটাকে অবশ্যই আরাম আয়েশের মধ্যে কাটানোর চেষ্টা করতেই পারে।


তাই বলে যে বিনা কারণে তারা এমন এমন জিনিসের প্রয়োজন গুলো তাদের জীবনে মোটেও দরকার নেই এবং এগুলো শুধুমাত্র তাদের জীবনে বোঝা হয়ে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনের চাহিদা গুলো পূরণ করার পাশাপাশি আমাদের আশেপাশে যারা দরিদ্র মানুষ হয়েছে তাদের জীবনের চাহিদা গুলো পূরণ করার জন্য চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং সেই মানুষগুলোকে সাহায্য করার ফলে সেই মানুষগুলো সব সময় আমাদের মন থেকে ভালবাসতে পারবে। এজন্য আমরা আমাদের জীবনের চাহিদার পাশাপাশি অন্য মানুষকে সাহায্য করার জন্য সব সময় চেষ্টা করে যাবো।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যতই চাহিদা আপনি পূরণ করুন না কেন আপনার চাহিদা কিন্তু দিন দিন বাড়তে থাকবে এবং আপনি কখনো আপনার চাহিদা গুলোর কখনো সম্পূর্ণ করতে পারবেন না। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি আপনার চাহিদা গুলো একটা সীমাবদ্ধ রাখতে পারেন এবং সেই সীমাবদ্ধ চাহিদাগুলো পূরণ করে আপনি জীবনে যদি প্রকৃত সুখ শান্তি অর্জন করতে পারেন তাহলে অবশ্যই জীবনে আপনাকে সেই ধরনের চেষ্টা করতে হবে এবং একই সাথে অন্য মানুষের সাহায্য করতে হবে। এর ফলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং আমাদের জীবনে আর কোন ধরনের চাহিদা থাকবে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42