কারো মনে কষ্ট দেওয়া।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কারো মনে কষ্ট দেওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-1302674_1280.webp



লিংক


সবসময় মনে রাখতে হবে যে আমরা এমন কিছু কাজ কখনো করবো না যাতে করে অন্য মানুষের মনে কষ্ট হয়। একটা জিনিস আমাদের খেয়াল করে দেখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমরা নিজেরা যেমন কখনো সুখী থাকতে পারবো না ঠিক একই সাথে আমরা সেই মানুষদেরকে কখনো সুখী রাখতে পারব না। আসলে এই পৃথিবীতে আমরা সবসময় চেষ্টা করব যাতে করে মানুষের মনে কি করে শান্তি দেওয়া যায় এবং মানুষের উপকার করা যায়। এজন্য আমরা সব সময় মানুষের ভালোর জন্য কাজ করবো এবং নিজেরা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করব। কেননা আমরা যদি জীবনে উন্নতি না করতে পারি তাহলে আমরা মানুষের উপকার করতে পারব না।


এই পৃথিবীতে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের মনে কষ্ট দিয়ে জীবনে বড় হওয়ার চেষ্টা করে। তারা কখনো মানুষের ভালো সম্পর্কের কোন ধরনের চিন্তা ভাবনা করে না এবং শুধুমাত্র নিজেদের স্বার্থটা কে বড় করে ধরে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ পূরণ করার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু লোকে আমাদেরকে স্বার্থপর মনে করবে এবং আমাদের সাথে তাদের কোন ভালো সম্পর্ক কখনো রাখার চেষ্টা করবে না। আমরা চেষ্টা করব যাতে করে অন্যের মনের দুঃখকে দূর করা যায় এবং অন্যদের বিপদে আপদে আমরা সবসময় তাদের পাশে থাকতে পারি।


এই পৃথিবীতে এখন মানুষ সবসময় নিজের জিনিসটাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে এবং তারা কখনো নিজেদের বাইরে অন্য কাউকে নিয়ে কখনো চিন্তাভাবনা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি শুধুমাত্র এই পৃথিবীতে নিজেদের জন্য চিন্তা কামনা করি এবং অন্যের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে কখনো মানুষ আমাদেরকে ভালো মানুষ মনে করতে পারবে না এবং সবসময় অন্যান্য মানুষগুলো আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে বড় হতে পারি এবং মানুষের মনের দুঃখ কষ্ট কে দূর করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি।


আসলে আমরা যদি মানুষের মনের দুঃখ কষ্ট দূর করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের মনের ভিতর একটা আলাদা ধরনের শান্তি উপভোগ করতে পারবো। কেননা অন্যের উপকার করার মধ্যে যে শান্তি খুঁজে পাওয়া যায় সেই শান্তি কিন্তু পৃথিবীর আর কোন কিছুতে কখনোই খুঁজে পাওয়া যায় না। এজন্য আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হবে জীবনে মানুষের মত মানুষ হওয়া এবং মানুষের উপকার করা। আসলে আমরা যদি জীবনে বড় হতে না পারি তাহলে কখনো আমাদের দ্বারা অন্য মানুষের কোন উপকার হবে না। এজন্য নিজেকে আগে সর্বপ্রথম প্রতিষ্ঠিত করতে হবে এবং পরবর্তীতে মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য সব সময় বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63532.82
ETH 1786.49
USDT 1.00
SBD 0.39