অযত্নে বেড়ে উঠে শিশু

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অযত্নে বেড়ে উঠে শিশু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


family-5033990_1280.webp



লিংক


পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় দেখতে পাই যে যেসব শিশুরা অযত্নে বেড়ে ওঠে তারা কতটা কষ্টের মধ্যে এই পৃথিবীতে বড় হয়ে ওঠে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমরা যেহেতু সাধারণ পরিবারের জন্মগ্রহণ করেছি তাই এই ছোটবেলা থেকে আমাদের বিভিন্ন ধরনের কষ্ট পেতে হয়েছে। কেননা আমাদের মা-বাবা কিন্তু আমাদের প্রয়োজনীয় সকল চাহিদা আমাদের ছোটবেলায় কখনো পূরণ করতে পারেনি। তবুও তারা সবসময় চেষ্টা করেছে যাতে করে আমাদের জীবনের প্রত্যেকটি চাহিদা পূরণ করার জন্য। আসলে এখানে তারা আমাদের চাহিদা পূরণ করতে গিয়ে কখনো কোনো ধরনের খারাপ কাজ করেনি এবং কোন খারাপ কাজের মধ্যে তারা জড়িয়ে পড়ার চেষ্টা করেননি।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের চারিপাশে যেসব খারাপ মানুষদের দেখতে পাই এরা কিন্তু জন্মগত কখনো খারাপ ছিল না। অর্থাৎ এরা যে পরিবেশন মধ্যে বড় হয়ে উঠেছে সেই পরিবেশটা তাদেরকে বিভিন্ন ধরনের খারাপ শিক্ষা দিয়েছে। অর্থাৎ আপনি যদি ভালো পরিবেশে জন্মগ্রহণ করেন তাহলে অবশ্যই সেই পরিবেশ থেকে আপনি ভাল জিনিসটা শিখতে পারবেন এবং সেই ভালো জিনিসটা শিখে আপনার বাকি জীবনে আপনি প্রয়োগ করতে পারবেন। কিন্তু আপনি যদি খারাপ জিনিস শিখে সেই জিনিসটা আপনার জীবনে প্রয়োগ করতে শিখে যান তাহলে কিন্তু আস্তে আস্তে করে আপনার জীবনটা খারাপের দিকে এগিয়ে যাবে এবং জীবনটাকে আপনি কখনো ভালো করতে পারবেন না।


এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা পরিবেশ সুন্দর করে গড়ে তোলার জন্য। এছাড়াও সমাজে যারা অবহেলিত শিশু রয়েছে তাদেরকে কখনো খারাপ কোন কিছু না দেখিয়ে বরং তাদেরও যত্ন নেওয়া উচিত। হয়তোবা তাদের মা-বাবা তাদের সঠিক যত্ন নিতে না পারলেও আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরাও দূর থেকে তাদের একটু জন্ম নিতে পারি এবং তাদেরকে ভালো শিক্ষা দিতে পারি। কেননা তারাও কিন্তু একদিন বড় হয়ে দেশ তৈরির কারিগর হিসেবে যোগদান করবে এবং দেশকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এজন্য এই পৃথিবীতে প্রত্যেকটা শিশুর সঠিক গুরুত্ব রয়েছে এবং তাদের সঠিকভাবে বেড়ে ওঠার অবশ্যই অধিকার রয়েছে।


এজন্য আমরা যাতে তাদের অধিকার সঠিকভাবে দিতে পারি তাই আমরা সবসময় চেষ্টা করব যাতে করে তাদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে পারি এবং তাদেরও আমরা যত্ন নিতে পারি। এভাবে যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যত্ন নিয়ে তাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়ে যেতে পারি তাহলে কিন্তু তারা দেশকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং নিজেরাও জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। এজন্য সবার অবশ্যই একটা জিনিস করতে হবে যাতে করে দেশের কোন শিশু যাতে অযত্নে বেড়ে না ওঠে। এজন্য সবাই মিলে আমরা চেষ্টা করব এবং আমাদের ছোট ছোট সাহায্যের হলে কিন্তু তারা অবশ্যই জীবনে মানুষের মত মানুষ হতে পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63898.75
ETH 1811.35
USDT 1.00
SBD 0.38