পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ১৯ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ১৯ তম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে আসলে ওই রক্তমাখা অর্ণব এর দেখা গিয়েছিলো পাগলামি আর দুঃখ একসাথে। এরপর রক্তমাখা অর্ণব বললো- তোমার একটা অংশ পালাতে চেয়েছিল। মানুষ হয়ে থাকতে চেয়েছিল। আরেকটা অংশ সবকিছু ধ্বংস করতে চেয়েছিল। অর্ণব তখন ফিসফিস করে তাকে বললো- তুমি সেই অংশ? রক্তমাখা অর্ণব কথা শুনে হেসে উঠলো এবং বললো- আমি আসল। তুমি শুধু দুর্বল স্মৃতি, যে বাস্তবতা ভুলে থাকতে চায়। এরই মধ্যে হঠাৎ হাসপাতাল কেঁপে উঠল। দেয়াল ফেটে যাচ্ছে, ছাদ থেকে ধুলো পড়ছে। কিন্তু এর মধ্যে আবার দূর থেকে সেই বিশাল পায়ের শব্দ ভেসে আসছে। এই শব্দ শুনে রক্তমাখা অর্ণবের হাসি হারিয়ে গেলো।

এরপর রক্তমাখা অর্ণব বললো- ওরা আসছে। আর অর্ণব বললো- কারা? উত্তরে রক্তমাখা অর্ণব বললো- যারা এখনও বেঁচে আছে ওয়ার্ডের ভেতরে। করিডরের অন্ধকার থেকে একের পর এক ছায়া বেরিয়ে আসতে লাগল। অর্থাৎ বিকৃত শরীর, ছেঁড়া ত্বক এবং অস্বাভাবিক চোখ। অর্ণব তখন পিছিয়ে গেল এবং বললো- এরা আমাকে দেখছে কেন? রক্তমাখা অর্ণব বলল- কারণ তুমি তাদের নেতা ছিলে। ছায়াগুলো একসাথে ফিসফিস করতে লাগল- নেতা… নেতা… নেতা…। এই শব্দে অর্ণব এর মাথা ধরে গেলো। অর্ণব তখন বলে উঠলো- না, আমি এটা চাই না। তখন হঠাৎ করে সব ছায়া থেমে গেল। একসাথে সব ছায়া মাথা ঘুরিয়ে তাকাল করিডরের শেষ প্রান্তে।...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63884.33
ETH 1774.38
USDT 1.00
SBD 0.39