হারানো গয়নার বাক্স ( পর্ব ৭ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের সপ্তম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে তার বাবা বলতে শুরু করলো- আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই বাড়িতে একটা ঘটনা ঘটেছিল। এমন একটা ঘটনা, যেটা আমাদের পুরো পরিবারকে বদলে দিয়েছিল। চাঁদের আলোয় আম গাছের ছায়া দুলছিল। যেন সেই পুরনো দিনের গল্পও ধীরে ধীরে ফিরে আসছে। পঞ্চাশ বছর আগে তখন এই বাড়ির মালিক ছিল অরিত্রর পিতামহ 'রামেশ্বর চৌধুরী'। তিনি খুব ধনী ছিলেন। জমিদারি না থাকলেও, ব্যবসা আর জমির দৌলতে প্রচুর সম্পত্তি ছিল তাঁর। কিন্তু তার থেকেও বেশি বিখ্যাত ছিল তাঁর সংগ্রহ। বিশেষ করে, একটা গয়নার বাক্স। সেই বাক্সে ছিল বিরল হীরের অলংকার, সোনার গয়না, আর কিছু অমূল্য জিনিস, যেগুলো নাকি বিদেশ থেকেও আনা হয়েছিল।
কিন্তু সেই গয়নার বাক্স নিয়ে ছিল একটা গোপন কথা। বলা হতো- ওই গয়নাগুলো শুধু মূল্যবান নয়, ওগুলো অভিশপ্ত। অরিত্র মন দিয়ে শুনছে। এরপর সে জিজ্ঞেস করল- কিন্তু কেন? বাবা একটু থেমে তারপর বলল- কারণ সেই গয়নাগুলো ছিল এক মহিলার, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। অরিত্রর শরীর কেঁপে উঠল আর বললো- হত্যা? বাবা মাথা নেড়ে বলল- হ্যাঁ, তাঁর নাম ছিল- মৃণালিনী। মৃণালিনী ছিলেন রামেশ্বরের দ্বিতীয় স্ত্রী। অসাধারণ সুন্দরী, কিন্তু খুব শান্ত স্বভাবের। এই বাড়িতে আসার পর থেকেই সে যেন একটু আলাদা থাকত। কারও সঙ্গে খুব একটা মিশত না। লোকমুখে শোনা যেত, তিনি কিছু একটা লুকিয়ে রাখছে। একদিন হঠাৎ তিনি নিখোঁজ হয়ে গেল। পুরো বাড়িতে খোঁজা খুঁজি হলো, কিন্তু তাঁর কোনো খোঁজ পাওয়া গেল না।আর তার কিছুদিন পরেই গয়নার বাক্সটাও উধাও। লোকজন বলত- মৃণালিনী নাকি গয়না নিয়ে পালিয়েছে।.....
@curious.mind
হ্যালো curious.mind! 📸 যদি তুমি ফটোগ্রাফি পছন্দ কর, তাহলে WelSnap দেখে নাও – Steem ব্লকচেইনের ফটো অ্যাপ্লিকেশন। তুমি শুধুমাত্র আসল, লাইভে তোলা মুহূর্তগুলি শেয়ার করো, নিজেই নির্ধারণ করো যে তোমার অবস্থান কতটা দৃশ্যমান হবে, এবং ছবিগুলি সম্পূর্ণ ব্যক্তিগত রাখার জন্য শুধুমাত্র নিজের জন্য সংরক্ষণ করতে পারো। প্রতিটি ফটো যা তুমি আপলোড করো, আমি তাতে একটি ভোট দিই – আমি প্রতিদিন চেক করি। এবং প্রতিটি আপলোড করা ফটো স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাসিক লটারিতে প্রবেश করে: সমস্ত ফটো থেকে একটি বেছে নেওয়া হয়, যা ১০০ STEEM জিতে। অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও তথ্য এখানে পাবেন: https://welako.app/@greece-lover/welsnap-the-photo-app-that-shares-real-moments-and-belongs-to-you-20260720164757 আগ্রহী? 👉 welako.app/snap
গত কয়েক মাস ধরে আমি Steem-এ একজন Witness হিসেবেও সক্রিয় — বর্তমানে #42 স্থানে, নিজস্ব সার্ভার এবং ব্যাকআপ সহ। আমার লক্ষ্য হল অন্যদের সাথে মিলে এই সিস্টেমটি উন্নত করা, যাতে কোর্স টেকসইভাবে বৃদ্ধি পায় এবং আমরা সবাই এই ব্লকচেইনে একটি ভবিষ্যৎ পাই। যদি আমার এই প্রতিশ্রুতি তোমার কাছে ভালো লাগে, তাহলে আমি তোমার Witness ভোটের জন্য কৃতজ্ঞ হব।
এক ক্লিকে ভোট দিন ↗
If you don't want to receive more comments like this, you can opt out here: https://welako.app/welpromo/optout?token=abb0c18504f6d64e14d699c3e1749140c99cc12bccd5e32e2900691aa09237fa&u=curious.mind
Not interested? Click the link above or simply reply STOP under this comment.
Note: If you don't reply to this comment, it will be automatically removed within a week.