নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ১১ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের একাদশ পর্ব শেয়ার করে নেবো। তারপর কেউ তাকে ডাকছে, এমন একটা ধারণা হতে লাগে। অয়ন এইদিকে আয় বলে ডাকছে। ছেলেটা ধীরে ধীরে আবার জলের দিকে এগোতে লাগে। তারপর হঠাৎ পা পিছলে গেল এবং সে জলে পড়ে গেল। অয়ন এদিকে হাত-পা ছুঁড়ছে, চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও করে। কিন্তু সেখানে আশেপাশে কেউ নেই, শুধু অন্ধকার আর নদী ছাড়া। অয়ন হঠাৎ বাস্তবে ফিরে এলো এবং সে হাঁপাতে লাগে। এরপর তার হাত থেকে লকেটটা পড়ে গেল। এরপর অয়ন বললো- এটা… এটা কি আমার স্মৃতি? তার মাথা ঘুরতে থাকে। সে নিজের কপালে হাত দিল, তার মনে হচ্ছে যেনো সে কিছু একটা ভুলে গেছে, খুব গুরুত্বপূর্ণ কিছু।
ঠিক তখনই হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল এবং সেই সাথে বাতাসও থেমে গেল। অয়ন ধীরে ধীরে মাথা তুলে তাকালো এবং দেখলো- নদীর ওপারে আবার সেই ছায়া। কিন্তু এবার বিষয়টা আরও স্পষ্ট। এবার সে বুঝতে পারলো, ওটা ঠিক তার মতোই দেখতে। একই গড়ন, একই মুখের আকার, শুধু চোখ দুটো সাদা এবং ফাঁকা। ছায়াটা ধীরে ধীরে বললো-এবার মনে পড়ছে? অয়নের গলা শুকিয়ে গেল এবং ধীর গলায় বললো-তুমি কে?ছায়াটা হালকা হাসলো এবং বললো- আমি তুই।অয়ন বললো- না,না এটা মিথ্যে! এরপর ছায়া বললো- তুই ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। শুনে অয়ন পিছিয়ে যেতে লাগলো, কিন্তু ছায়াটা এবার জলের উপর দিয়ে এগিয়ে আসতে লাগে।ঠিক আগের দিনের মতো।...